টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

মোহাম্মদ সোহেল ,কক্সবাজার,২৫ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ):কক্সবাজারের টেকনাফে র‌্যাবের পৃথক দুটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি সাব মেশিন গান (এসএমজি) উদ্ধার এবং ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলিসহ সামসুন নাহার (১৮) নামে এক নারীকে আটক করা হয়েছে।র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবরস্থান পাহাড় (জাকিরের ডেইল পাহাড়)-এর পাদদেশে অভিযান চালায় র‌্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি দল। এ সময় পাহাড়ের পাদদেশে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাব মেশিন গান (এসএমজি) উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্রটির মালিকানা বা এর সঙ্গে জড়িত…

Read More

সঠিক পরিচর্যা পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে আমাদের রাষ্ট্রের সম্পদ: ডিসি ফরিদা খানম

ষ্টাফ রিপোর্টার,২৫ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) :সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ ও উপযুক্ত সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও দেশের বা রাষ্টের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হতে পারে বলে জানিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। মঙ্গলবার (২৫ আগস্ট ) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রতিবন্ধী শিশু উন্নয়ন সংগঠন ‘মায়ার বাঁধন’-এর ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। ফরিদা খানম আরো বলেন, প্রতিবন্ধকতা কখনোই মানুষের মেধা, প্রতিভা ও সম্ভাবনার সীমা নির্ধারণ করতে পারে না। এর…

Read More

ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট পরিচালকদের সঙ্গে জাবির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ষ্টাফ রিপোর্টার,২৫ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ও সম্মানিত সদস্যবৃন্দের সঙ্গে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে আইইআর প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান বাস্তবায়ন, গবেষণা বরাদ্দ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণার নানাবিধ বিষয় ইউজিসি চেয়ারম্যান সহ সদস্যবৃন্দের নিকট তুলে ধরেন এবং এক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা প্রত্যাশা করেন। ইউজিসি চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান…

Read More

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

২৫ আগস্ট ২০২৬ (বিবিনিউজ):নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভোজ্যতেল, মসুর ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও কিনবে সংস্থাটি। প্রাথমিকভাবে এসব পণ্যের প্রায় অর্ধেক দেশীয় এবং বাকি অর্ধেক আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে টিসিবির। তবে আন্তর্জাতিক বাজার থেকে পণ্য সংগ্রহ তুলনামূলক বেশি প্রতিযোগিতামূলক ও নির্ভরযোগ্য হলে বিদেশ থেকে কেনার পরিমাণ বাড়ানো হতে পারে। সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা দেওয়া এক সাক্ষাৎকারে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এসব তথ্য…

Read More

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করল ইরান

২৫ আগস্ট ২০২৬ (বিবিনিউজ): যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও বাড়ানোর পর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। যুক্তরাষ্ট্র বলেছে, নতুন এসব নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতির ‘মূল চালিকা শক্তি’ বিচ্ছিন্ন করে দেবে। তবে ইরান বলছে, তাদের প্রধান বাণিজ্যিক অংশীদারেরা ওয়াশিংটনের চাপের কাছে নতিস্বীকার করবে না। গতকাল সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপগুলো ঘোষণা করেন। তবে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ থেকে তিনি বিরত থাকেন। বলেন, ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখলে সংশ্লিষ্ট দেশগুলোকে ডলারের ওপর নির্ভরশীল বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বের করে দেওয়ার ঝুঁকিতে পড়তে হবে। কোন কোন দেশকে লক্ষ্য করে…

Read More

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আটজনকে ভাসমান অবস্থায় উদ্ধার, পাঁচজন নিখোঁজ

২৫ আগষ্ট ২০২৬(বিবিনিউজ):বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলেসহ এফবি বরকত নামে একটি ট্রলার ডুবে গেছে। গতকাল সোমবার দুপুরের দিকে কুয়াকাটা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে নিখোঁজ জেলেদের মধ্যে আটজনকে ভাসমান অবস্থায় অন্য একটি ট্রলার উদ্ধার করেছে। এখনো পাঁচ জেলে নিখোঁজ। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। সোমবার দুপুরের দিকে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সাগরের গভীরে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি তলিয়ে যায়।নিখোঁজ পাঁচ জেলের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন…

Read More