১৭ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) : রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। নারী যাত্রীদের জন্য পৃথক এই বাস সার্ভিস আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে এ বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ‘পিংক বাস’ নামে পরিচিত এ সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো বাসগুলো নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত হবে। এর মাধ্যমে গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।…
Read MoreDay: August 17, 2026
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন
১৭ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) : গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জনগণের ক্ষমতা সুনিশ্চিত হয়েছে। জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক এই সরকার গত ১৭ই ফেব্রুয়ারি শপথ গ্রহণ করে। সরকারের এই ১৮০ দিনের পথচলা জনগণের প্রতি জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতারই প্রত্যক্ষ প্রতিফলন।’ দায়িত্ব গ্রহণের ছয় মাস বা ১৮০ দিন পূর্তি উপলক্ষে আজ সোমবার বেলা ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত এক…
Read Moreঢাকা জেলার ৩৯ ইউনিয়ন পরিষদে লটারির মাধ্যমে বদলি
১৭ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) : ঢাকা জেলার ৫টি উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদে কর্মরত কর্মচারীদের বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির আয়োজন করেছে জেলা প্রশাসন। রোববার দুপুর সাড়ে ১২টায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা জেলার ৬২টি ইউনিয়ন পরিষদে মোট ৬২টি সংশ্লিষ্ট পদ রয়েছে। এর মধ্যে বর্তমানে ৫৯ জন কর্মরত রয়েছেন এবং ৩টি পদ শূন্য রয়েছে। বদলি কার্যক্রমের অংশ হিসেবে ৩৯টি ইউনিয়ন পরিষদের কর্মচারীদের লটারির মাধ্যমে নতুন কর্মস্থলে পদায়নের উদ্যোগ নেওয়া হয়। লটারিতে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলার ইউনিয়ন পরিষদে…
Read More