১২ এপ্রিল ২০২৬ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): ভারতীয় সংগীতের কিংবদন্তি প্লেব্যাক কন্ঠশিল্পী আশা ভোঁসলে আজ রোববার মৃত্যু বরণ করেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। গতকাল শনিবার সন্ধ্যায় বুকের সংক্রমণ ও শারীরিক অবসাদের কারণে তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানিয়েছেন তার নাতনি জানাই ভোঁসলে। মুম্বাই থেকে বার্তা সংস্থা পিটিআই চিকিৎসক প্রতীত সামদানির বরাতে জানায়, ‘কয়েক মিনিট আগে মাল্টি-অর্গান ফেইলিউরে তিনি মারা গেছেন।’ হিন্দি প্লেব্যাক সংগীতে দিদি লতা মঙ্গেশকরের অসামান্য খ্যাতির ছায়া পেরিয়ে, সম্পূর্ণ ভিন্ন ঘরানায় নিজস্ব কণ্ঠভঙ্গিতে আলাদা এক জগৎ গড়ে তুলেছিলেন আশা ভোঁসলে। ১৯৪৯ সালে মাত্র ১৬ বছর বয়সে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এর দরবার অনুষ্ঠিত
১২ এপ্রিল ২০২৬ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): আজ রবিবার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দের উদ্দেশ্যে ঢাকা সেনানিবাসস্থ সেনাপ্রাঙ্গন মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি এর দরবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি অবসরপ্রাপ্ত, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। দরবারে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা,…
Read Moreইরানের সঙ্গে আলোচনায় সমঝোতা হয়নি: ভ্যান্স
১২ এপ্রিল, ২০২৬(বিবিনিউজ): মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজ রোববার বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় কোনো সমঝোতা হয়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের পক্ষ থেকে একটি ‘চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব’ দেওয়ার পর তিনি বৈঠক থেকে চলে যাচ্ছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। ভ্যান্স ইঙ্গিত দেন যে, তিনি এখনও ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি বিবেচনা করার জন্য সময় দিচ্ছেন। এই প্রস্তাবের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার জানিয়েছে, আলোচনার সুযোগ দিতে তারা ইরানে দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষে ভ্যান্স সাংবাদিকদের বলেন, ‘আমরা এখান থেকে একটি অত্যন্ত সহজ প্রস্তাব…
Read Moreপ্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল
১১ এপ্রিল ২০২৬ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। আজ (শনিবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক চিঠিতে জানায়, এই কর্মসূচির অংশ হিসেবে দেশের ১০টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু হবে। উপজেলাগুলো হল: টাঙ্গাইল সদর; পঞ্চগড় সদর; পঞ্চগড়ের বোদা; বগুড়ার শিবগঞ্জ; ঝিনাইদহের শৈলকুপা; পিরোজপুরের নেছারাবাদ; কক্সবাজারের টেকনাফ; কুমিল্লার আদর্শ সদর; জামালপুরের ইসলামপুর; রাজাবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজার জুড়ী।
Read Moreসাভার আশুলিয়া গাজীপুরে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ
স্টাফ রিপোর্টার ,১০ এপ্রিল ২০২৬ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের জন্য শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা থেকে শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে । বৃহস্পতিবার (০৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সেকশন-৩ এর এলাইনমেন্টের ঢাকা ইপিজেড ও শ্রীপুর এলাকায় প্রকল্পের নির্মাণ কাজ চলায় আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তাঘেঁষা সব এলাকা সাভার এবং গাজিপুরের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এরমধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলো হলো-ঢাকা ইপিজেড,…
Read Moreশিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস : শিক্ষামন্ত্রী
০৯ এপ্রিল ২০২৬ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): যানজট নিরসন ও জ্বালানি সাশ্রয়ে ঢাকা মহানগরীর নির্বাচিত কিছু বড় শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন সরাসরি (অফলাইন) ও তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সপ্তাহ থেকে এটি পাইলটিং আকারে শুরু করা হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘আপাতত ঢাকা মহানগরীর বড় ও যানজটপ্রবণ এলাকার রিনাউনড শিক্ষা প্রতিষ্ঠানে এই পদ্ধতি ‘পাইলট প্রকল্প’ হিসেবে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, এটি সবার ওপর জোর করে…
Read Moreসরকার সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই সনদ বাস্তবায়ন করবে
৬ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। তিনি আরও জোর দিয়ে বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে একমাত্র পথ হলো সংবিধান মেনে চলা। তিনি বলেন, ‘সবকিছুই-সরকার গঠন, সংসদ ও সব সংসদ সদস্য-সংবিধানের অনুযায়ী এসেছে, কিন্তু এখন সংবিধানকে উপেক্ষা করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা যায় কীভাবে?’ তিনি সংসদে সরকারি দলের সদস্য জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-২) কর্তৃক আনীত জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাব (বিধি-৬২) -এর ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন। ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ ‘ভবিষ্যতের পথ রেখা’-একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যা সংবিধান…
Read More৫০০ ক্রীড়াবিদকে বেতন ও ভাতা দেয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার,৬ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): দেশের ক্রীড়াঙ্গনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে একযোগে ৬৪ জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ তথ্য জানান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিকেএসপি শিক্ষার্থীদের মনোজ্ঞ ক্রীড়া প্রদর্শনী (ডিসপ্লে) উপভোগ করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সরকারের নানামুখী উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে সরকার নিরলস ভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে…
Read More‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
০৫ এপ্রিল ২০২৬ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): সুখী, সমৃদ্ধ ও ‘বেটার বাংলাদেশ’ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, সবাই মিলে যার যার অবস্থান থেকে কাজ করে একটি বেটার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই।’ আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ‘ইস্টার সানডে’ উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। তিনি আরো জানান, খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে…
Read Moreজাকসুর উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন
সাভার, ০৫ এপ্রিল ২০২৬ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর আয়োজনে দুই দিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উদ্বোধন করেছেন। আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে কবির সরণিতে উপাচার্য এই পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের আয়োজক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলের অংশগ্রহণে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি বিশ্ববিদ্যালয়ের ডেঙ্গু প্রতিরোধ সেলকে পুনর্গঠন করার মাধ্যমে মশা নিধন কার্যক্রমকে আরও কার্যকর করে তোলার আশাবাদ ব্যক্ত করেন।…
Read More