ষ্টাফ রিপোর্টার,২৯ অক্টোবর ২০২৬(বিবিনিউজ):ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা ঢাকা জেলা এবং এর অধীনস্থ বিভিন্ন দপ্তর সফর করেন। মাঠ পর্যায়ে সরকারি সেবা প্রদানের সার্বিক চিত্র পর্যবেক্ষণ এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যয়ে এই পরিদর্শন পরিচালিত হয়।বুধবার তিনি প্রথমে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন । ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে ‘ক্লিন স্কুল টিম’ এর পাইলট প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত উদ্যােগের উদ্বোধন করেন । এ সময় ঢাকা জেলা প্রশাসক হ্যালো ডিসি ফরিদা খানম উপস্থিত ছিলেন।এ বিষয়ে ঢাকার বিভাগীয় কমিশনার বলেন, ওসোজি মডেল শুধু পরিচ্ছন্নতা…
Read MoreCategory: সারাদেশ
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
২৭ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ) :বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও যৌথ সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে জাপানি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, রেলপথ, অবকাঠামো ও গভীর সমুদ্রবন্দরসহ গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়িয়ে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ। মঙ্গলবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও জাপানের অংশীদারত্ব…
Read Moreচার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর ২০২৬(বিবিনিউজ): জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পৌঁছেছেন। প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি আজ জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। এ সময় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান…
Read Moreময়লার ভাগাড় থেকে দৃষ্টিনন্দন বাগান: ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসায় প্রধানমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার,১৮ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ):একসময় ছিল বর্জ্যের বিশাল পাহাড়, সহ্য করা কঠিন দুর্গন্ধ আর মারাত্মক পরিবেশদূষণ। দুই দশকের সেই চেনা রূপ বদলে আজ সেখানে শোভা পাচ্ছে হাজারো সবুজ গাছপালা ও শোভাবর্ধক উদ্ভিদ। ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন বাগান ‘রূপান্তর’। দীর্ঘদিনের বর্জ্যস্তূপকে সবুজে বদলে দেওয়ার এই উদ্যোগকে দেশের অন্য সব জেলার প্রশাসকদের জন্য এক অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই সাফল্যের জন্য তিনি ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান। রবিবার (১৮ অক্টোবর) সকাল…
Read Moreআমিনবাজারের সেই ময়লার ভাগাড় এখন নান্দনিক বাগান, কাল পরিদর্শনসহ বৃক্ষরোপনে আসছেন প্রধানমন্ত্রী
ছানোয়ার হোসেন শামীম,সাভার,১৭ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ):দীর্ঘ প্রায় ২০ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় দুর্গন্ধমুক্ত হয়েছে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার সাড়ে চার কিলোমিটারের সেই বিশাল ময়লার ভাগাড়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের তত্ত্বাবধানে মাত্র তিন মাসেই এলাকাটির চিরচেনা সেই দুর্গন্ধময় দৃশ্যপট পুরোপুরি বদলে গিয়ে এখন একটি নান্দনিক ও সবুজ পরিবেশে রূপ নিয়েছে।ময়লার স্তুপ সরিয়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন বাগান। একই সঙ্গে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল ও উইন্ডমিল। উৎপাদিত হচ্ছে তিন কিলোওয়াট বিদ্যুৎ। মহাসড়কের দুই পাশের…
Read Moreদৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব: ডিসি ফরিদা
১৬ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, স্বাধীন জীবনযাপন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা করুণার পাত্র নন; তাঁরা সমাজের সমান অধিকার ও মর্যাদার অধিকারী নাগরিক। তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি নিরাপদ চলাচল ও স্বনির্ভর জীবনযাপনের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে…
Read Moreবাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
১৬ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত বিষয়গুলোতে কোনো সমস্যা না থাকলেও, আলোচনার মাধ্যমে বিষয়গুলো কীভাবে চূড়ান্ত রূপ পাবে, তা যৌথ কর্মপরিকল্পনার মাধ্যমে নির্ধারিত হবে। শুক্রবার দুপুরে ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দিনের শুরুতে সিরিকিত আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যাংক অব আমেরিকা, গুগল, আইএমএফ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মুডিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। এসব…
Read Moreজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উদ্ধারের পর মোহাইমিনুলকে তার পিতার কাছে হস্তান্তর
শেখ এ কে আজাদ, ১৩ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ মোহাইমিনুল ইসলামকে আজ (১৩ অক্টোবর ২০২৬) তার পিতার কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা মডেল মসজিদ সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। তিনি গত ১১ অক্টোবর ২০২৬ তারিখ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার আবাসিক হল মীর মশাররফ হোসেন হলের ১১০ নম্বর কক্ষে সুইসাইড নোট লিখে নিখোঁজ হয়েছিলেন। পুলিশ জানায়, দাউদকান্দি থেকে মোঃ মোহাইমিনুল ইসলামকে উদ্ধারের পর আজ ভোরে তাকে সাভার মডেল থানায় আনা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, ডেপুটি…
Read Moreডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৩ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, সেসব এলাকায় প্রতিরোধমূলক…
Read Moreসাভার ও ধামরাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
ছানোয়ার হোসেন শামিম,১৩ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার সাভার,ধামরাই ও কেরানীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে পৃথক পৃথক উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় র্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাভারের র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। ধামরাই উপজেলায় আলোচনা সভায় সভাপতিত্¦ করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন। আজ মঙ্গলবার ১৩ অক্টোবর সকালে সাভার উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসব কর্মসূচির আয়োজন…
Read More