সাভারে বৃক্ষরোপণ কর্মসূচিতে রুহুল কবির রিজভী

শেখ এ কে আজাদ,৮ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : বর্তমান সরকার জোর করে নয় বরং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছে। মঙ্গলবার ঢাকার সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধান মন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রিজভী। ‘এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)’-এর উদ্যোগে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করতে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে চারা বিতরণ ও…

Read More

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গাসহ নিহত ৯ ,আহত ১০

মোহাম্মদ সোহেল,কক্সবাজার,৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : টানা ভারী বর্ষণে কক্সবাজারে ভয়াবহ পাহাড়ধসে ৯ জনের মৃত্যু হয়েছে । সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে পৃথক ঘটনায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ৮ জন এবং কক্সবাজার শহরে ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।। ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তার ঘোনা এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে স্থানীয় বাসিন্দা আলী আকবরের (৫০) বসতঘরের ওপর পড়ে। এতে তিনি ও পরিবারের আরও তিন সদস্য মাটিচাপা পড়েন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক…

Read More

ধামরাইয়ে আবাসিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ষ্টাফ রিপোর্টার,৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : ঢাকার ধামরাইয়ে আবাসিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।সোমবার দুপুরে কালামপুর এলাকায় কয়েক ঘণ্টার এ কর্মসূচিতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে গোয়ালদী, বাটুলিয়া, মহিশাষী, কাওয়ালীপাড়া থেকে সাটুরিয়া পর্যন্ত আবাসিক গ্রাহকেরা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। সংযোগ থাকলেও অধিকাংশ সময় চুলায় আগুন জ্বলে না, অথচ নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে। তাদের দাবি, গ্যাসের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে হবে, গ্যাস না পাওয়া সময়ের বিল মওকুফ করতে হবে এবং আবাসিক সংযোগে মিটার স্থাপন করতে হবে।পরে ঘটনাস্থলে…

Read More

সাভারে ময়লা আবর্জনা সড়িয়ে বৃক্ষ রোপন:ডিসি

ষ্টাফ রিপোর্টার,৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে বলিয়ারপুর পর্যন্ত মহাসড়ক থেকে ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয়েছে।সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এ ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয়। এতে অনেক শ্রমিক এ কাজে অংশ গ্রহণ করেন।সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,সম্প্রতি বাসা বাড়ি হোটেল রেস্তারাসহ বিভিন্ন জায়গার ময়লা আবর্জনা ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে বলিয়ারপুর পর্যন্ত রাস্তার পাশে রাতের আধারে কিছু মানুষ ময়লা আবর্জনা ফেলে যান। পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ইউএনওর নজরে আসলে তিনি তাৎক্ষনিক…

Read More

মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও নারী নির্যাতন প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

শেখ একে আজাদ, ৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :রবিবার সকাল ১০:০০ ঘটিকায় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে ধামরাই থানা কম্পাউন্ডে মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব তমিজ উদ্দিন মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়। সভায় কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি,…

Read More

জান্তা-আরাকান আর্মি তীব্র সংঘাত, বিকট শব্দে কাপছে টেকনাফ সীমান্ত

মোহাম্মদ সোহেল ,৪ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও দেশটির বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মাঝে আবারো দীর্ঘ বিরতির পর আবার সশস্ত্র সংঘাত শুরু হয়েছে।বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত। আকাশে উড়ছে যুদ্ধ বিমান ও একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে কাপছে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী অঞ্চল। আতংক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। তবে এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বিমান হামলার শব্দের সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘দেশের সীমান্তরক্ষী বাহিনী ও কোস্টগার্ড সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এই…

Read More

জাবিতে রাতে ডেকে নিয়ে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, হাতেনাতে ১২ শিক্ষার্থী আটক

৪ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের (প্রথম বর্ষ) নবীন শিক্ষার্থীদের গভীর রাতে খেলার মাঠে ডেকে নিয়ে ‘ম্যানার’ শেখানোর নামে শারীরিক ও মানসিক নির্যাতনের (র‍্যাগিং) অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার কথা লিখিতভাবে স্বীকার করেছেন একই বিভাগের ৫৪তম ব্যাচের (দ্বিতীয় বর্ষে) ১২ শিক্ষার্থী। গতকাল শুক্রবার রাত ১১টা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও জাকসুর অ্যান্টি-র‍্যাগিং সেলের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁদের হাতেনাতে আটক করেন। এ ঘটনায় আজ শনিবার ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন।…

Read More

জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

৪ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তিনি বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব।’ তিনি আরও বলেন, ‘শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি, আহতদের জীবনমান নিশ্চিত করতে এবং তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদানে সরকার কাজ করে যাচ্ছে।’ আজ শনিবার সকালে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। তিনি বলেন, ‘এই অনুষ্ঠান চলাকালে আমি…

Read More

ধামরাইয়ে বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে বিনামূল্যে বীজ, চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার,২ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ): ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৫- ২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে বৃক্ষরোপন ( আম, মাল্টা ও লেবু সহ অন্যান্য)ও খরিপ ০২ মৌসুমে গ্রীষ্মকালীন বিভিন্ন ( উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজি কর্মসূচি উপলক্ষে কৃষি উপকার ভোগীর মাঝে বিনামূল্যে বীজ, চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। ধামরাই উপজেলা হলরোমে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: তমিজ…

Read More

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

২ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের অনিবার্য অংশ। তিনি বলেন, ‘প্রতিটি রাষ্ট্র এবং সমাজে এমন কিছু ক্ষণজন্মা মানুষ জন্ম নেন, যারা আমাদের আর্থ-সামাজিক, রাজনৈতিক জীবন কিংবা আমাদের সাহিত্য, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ, সামাজিক দর্শন ও আমাদের মনোজগতে প্রবলভাবে প্রভাব বিস্তার করে থাকেন। কবি নজরুল তেমনই একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। কৈশোর থেকে পরিণত বয়স, আমাদের জীবনের সকল পর্যায়েই তাঁর প্রভাব অপরিসীম।’ আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে নজরুল বর্ষ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ…

Read More