কেরানীগঞ্জে টপ-ফিফটিন মেধা যাচাই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,২৯ অক্টোবর ২০২৬(বিবিনিউজ):ঢাকার কেরানীগঞ্জে ‘কারিগরি শিক্ষাই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির প্রধান উপায়’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা এবংটপ-ফিফটিন মেধা যাচাই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


​উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ওমর ফারুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির জাকির মোল্লা বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন উপজেলার কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


​অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা অর্জনের মাধ্যমেই যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব, যা বেকারত্ব দূর করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও সেরা মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

Related posts

Leave a Comment