৩ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ):আমদানি করা মাল্টার অস্বাভাবিক মূল্য নির্ধারণের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। খুচরা বাজারে প্রতি কেজি মাল্টার দাম ৫২০ টাকা পর্যন্ত পৌঁছানোয় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধির সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে বাজারে মাল্টা, খেজুরসহ আমদানি নির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র (এলসি) খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানান তিনি। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও বাজারমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে…
Read MoreDay: October 3, 2026
অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
৩ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিবাহ-সংক্রান্ত অনিয়ম, বাল্যবিবাহ ও অননুমোদিত বহুবিবাহ প্রতিরোধ সহজ হবে। আজ রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বৈবাহিক সম্পর্কের তথ্য সমন্বিত ডাটাবেজে সংরক্ষিত থাকায় দেশের যেকোনো প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও, প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই করা সম্ভব হবে। আইনমন্ত্রী বলেন, এই ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য হলো…
Read Moreধামরাইসহ দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নিমার্ণ ও ইউনিয়নে খেলার মাঠ প্রস্তুত করা হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী
শেখ এ কে আজাদ,৩ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার সুযোগ সৃষ্টি ও ক্রীড়ার মানোন্নয়নে একটি করে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ প্রস্তুত করা হবে বলেও জানান তিনি।শুক্রবার বিকেলে ঢাকার ধামরাই উপজেলার ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ক্রীড়াচর্চার প্রসারে দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা তুলে আনার প্রত্যয় ব্যক্ত করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে…
Read Moreসাভারে ডেঙ্গু প্রতিরোধে সাভার পৌরসভা ও ছাত্রদলের যৌথ সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত
শেখ এ কে আজাদ,৩ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ):প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী চলমান জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ সাভার পৌরসভায় ডেঙ্গুর ভয়াবহতা রোধে বিশেষ কর্মসূচি পালিত হয়েছে।শনিবার (৩ অক্টোবর) সাভার পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা ব্যাংক কলোনী ও বাজার রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই কর্মসূচি পালন করেন।ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এই কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক র্যালি, মাইকিং, ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ।বিতরণকৃত লিফলেটে ডেঙ্গু জ্বরকে এডিস মশাবাহিত রোগ হিসেবে উল্লেখ করে বলা হয়, এডিস মশার কামড়ের ৩ থেকে ৬ দিনের মধ্যে এর লক্ষণ দেখা দিতে পারে।…
Read Moreজনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
৩ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার আমাদের অগ্রাধিকার। আমরা এখন প্রতিশ্রুতি থেকে সরাসরি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি।’ প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস,…
Read More