জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১৩ নভেম্বর, ২০২৬ (বিবিনিউজ): তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার সকাল ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তুরস্কে তিন দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে। এর আগে প্রধানমন্ত্রী আন্তালিয়া থেকে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রী…

Read More

আগামীকাল সাভার সরকারি কলেজের ১ম পুনর্মিলনী॥ শিক্ষার্থীদের মহামিলন মেলায় মুখরিত হতে যাচ্ছে ক্যাম্পাস

শেখ বাশার,১৩ নভেম্বর, ২০২৬ (বিবিনিউজ): “এসো মিলি হৃদয়ের টানে” এই শ্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী ঢাকার সাভার সরকারি কলেজে ১৪ নভেম্বর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক জমকালো ও বর্ণিল প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই স্বনামধন্য বিদ্যাপীঠের দীর্ঘ পথচলার স্মারক হিসেবে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে পুরো কলেজ ক্যাম্পাস জুড়ে এখন বইছে উৎসবের আমেজ। কালকের এই ঐতিহাসিক মিলনমেলাকে সফল করতে কলেজ প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল সাজে। আয়োজকরা জানান, সকালে শিক্ষার্থীদের অভ্যর্থনা ও উপহার সামগ্রী গ্রহণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এরপরে জাতীয় পতাকা…

Read More