নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা গুরুতর

১০ নভেম্বর ২০২৬(বিবিনিউজ):নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩ ছাত্রকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার আজ মঙ্গলবার সকালে বলেন, আহত শিক্ষার্থীদের চারজনের অবস্থা গুরুতর। এর মধ্যে একজন লাইফ সাপোর্টে আছে। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সূত্র জানায়, মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের…

Read More