জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান


​
৯ নভেম্বর ২০২৬(বিবিনিউজ):ঢাকার সাভারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিশুদের মেধা বিকাশ ও ক্রীড়ানুরাগী করে তুলতে বর্তমান সরকারের বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেন অতিথিরা।
সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সাভার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম। এছাড়া সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা হলো শিশুদের ভিত গড়ার সময়। বর্তমান সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে কোমলমতি শিশুদের মধ্যে দেশপ্রেম ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। সরকারের এমন প্রশংসনীয় উদ্যোগের ফলে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের নেতৃত্বদানে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা। আনন্দঘন পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment