সাভার ও ধামরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

শেখ বাশার,৯ নভেম্বর ২০২৬(বিবিনিউজ):‘করবো সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা জেলার সাভার ও ধামরাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে পৃথক পৃথক স্ব স্ব উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়নে আলোচনা সভার আয়োজন করা হয়।


সাভারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য (ঢাকা-১৯) ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সাভার উপজেলার সমবায় কর্মকর্তা ফারহানা পারভীন।

অপরদিকে অনুরুভাবে ধামরাই ও কেরানীগঞ্জ উপজেলার জন্য সংশ্লিষ্ট অতিথি ও কর্মকর্তাদের নিয়ে কর্মসূচী পালিত হয়।
ধামরাই উপজেলা নিবার্হী অফিসার মোঃ আল মামুন, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক সামসুল ইসলাম এবং উপজেলা সমবায় অফিসার এতে বক্তব্য রাখেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমবায়ভিত্তিক উদ্যোগগুলোকে আরও শক্তিশালী করার পাশাপাশি উৎপাদন ও বিপণন ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ আহবাস জানান বক্তারা।

Related posts

Leave a Comment