এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীর কাছে ডিসি ফরিদার চিঠি

শেখ বাশার,৯ নভেম্বর ২০২৬(বিবিনিউজ):এইচএসসি পরীক্ষায় ভালো ফল অর্জন করায় ত্রিশজন শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। শুধু পরীক্ষায় ভালো ফলের প্রশংসা নয়, চিঠিতে শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন, উচ্চশিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশ গঠনে ভূমিকা রাখার বিষয়ে উৎসাহ দিয়েছেন তিনি। পাঠিয়েছেন উপহার সামগ্রীও৷ সোমবার (৯ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷ শিক্ষার্থীদের উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘তোমার হাতে এই চিঠিটি যখন পৌঁছাবে, হয়তো তুমি ভাববে, জেলা প্রশাসক কেন একজন শিক্ষার্থীকে আলাদাভাবে চিঠি লিখেছেন? কারণ, তোমার মধ্যে আমি শুধু আজকের একজন মেধাবী…

Read More