অপকর্মকারীদের শাস্তি দিন, তা না হলে ধরে নেব এর সঙ্গে সবাই জড়িত: জামায়াতের আমির

১ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ) :সরকারকে শুধু মিরপুর ও কাফরুল নয়, সারা দেশের সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, চাঁদাবাজি বন্ধ করেন, দখলদারি বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। বিভিন্ন জায়গায় মদ, মাদকের ব্যবসার সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের ধরেন। ইতিমধ্যে ঢাকায় যারা বড় অপকর্ম করেছে, তাদের শাস্তি দেন। একজন শাস্তি পেলেই বাকিরা ঠিক হয়ে যাবে। শাস্তি না দিলে ধরে নেব, এটির সঙ্গে সবাই জড়িত। বুধবার বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সরেজমিন পরিদর্শন শেষে জামায়াতের আমির এ আহ্বান জানান। সরকারের…

Read More

ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ফেনী জেলার পরশুরামে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দিনব্যাপী সফরে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, ‘প্রধানমন্ত্রী আজ সকাল ৮টা ৪০ মিনিটে সড়কপথে তাঁর গুলশানের বাসভবন থেকে পরশুরামের উদ্দেশে রওনা হয়েছেন।’ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফেনীতে এটিই তারেক রহমানের প্রথম সফর। তিনি বেলা ১২ টা ৩০ মিনিটে পরশুরাম উপজেলার উপকণ্ঠে এবং খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়) শীর্ষক…

Read More