ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

শেখ এ কে আজাদ,২৯ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে তাহমিনা আক্তার শিল্পী নামে দুই সন্তানের জননী এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সুয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকায় নিজ বাড়ির পাশের চেয়ারম্যান বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাহমিনা আক্তার শিল্পী ওই এলাকার আজিজুর রহমানের স্ত্রী। পরিবারের দাবি, ভোরে গোসল করতে গিয়ে দুর্ঘটনাবশত তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে ধামরাই থানার(ওসি) অপারেশন দেবাসীস সানা জানান, মরদেটি উদ্ধার করা হয়েছে তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারন নিশ্চিতে মরদেটি ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল…

Read More

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

২৯ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ):চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে এই মামলার অপর তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আসগর আলী, কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আতাউর রহমান। এছাড়া, সাজাপ্রাপ্ত সকল আসামির স্থাবর সম্পত্তির অর্ধাংশ বাজেয়াপ্ত করা…

Read More

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

২৯ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ):জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে তিনি এই কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানার গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) প্রক্রিয়া ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান। পরিদর্শনকালে টয়োটা মোটর কর্পোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো কর্পোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) শিনিচিরো ওতসুকাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এ সময় উপস্থিত ছিলেন তাঁর…

Read More

৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

২৯ অক্টোবর ২০২৬(বিবিনিউজ):দেশের কৃষকদের নিবন্ধন, কৃষি উপকরণ সহায়তা প্রদান ও পর্যায়ক্রমে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে বড় পরিসরে কর্মসূচি বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। আগামী চার বছরে প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড কর্মসূচির আওতায় আনার কাজ চলমান রয়েছে। দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলায় ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লককে কেন্দ্র করে এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যেই কৃষকদের তথ্য সংগ্রহ, ব্যাংক হিসাব খোলা, প্রাক-পাইলটিংয়ের মাধ্যমে কার্ড বিতরণ ও কৃষি উপকরণ…

Read More

কেরানীগঞ্জে টপ-ফিফটিন মেধা যাচাই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,২৯ অক্টোবর ২০২৬(বিবিনিউজ):ঢাকার কেরানীগঞ্জে ‘কারিগরি শিক্ষাই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির প্রধান উপায়’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা এবংটপ-ফিফটিন মেধা যাচাই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  ​উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ওমর ফারুক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির জাকির মোল্লা বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন উপজেলার কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  ​অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা অর্জনের মাধ্যমেই যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব,…

Read More

ঢাকা বিভাগীয় কমিশনার ঢাকা জেলা ও কেরানীগঞ্জ উপজেলা পরিদর্শন

ষ্টাফ রিপোর্টার,২৯ অক্টোবর ২০২৬(বিবিনিউজ):ঢাকা বিভাগের  বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা ঢাকা জেলা এবং এর অধীনস্থ বিভিন্ন দপ্তর সফর করেন। মাঠ পর্যায়ে সরকারি সেবা প্রদানের সার্বিক চিত্র পর্যবেক্ষণ এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যয়ে এই পরিদর্শন পরিচালিত হয়।বুধবার  তিনি প্রথমে  ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন । ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে ‘ক্লিন স্কুল টিম’ এর পাইলট প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত উদ্যােগের উদ্বোধন করেন । এ সময় ঢাকা জেলা প্রশাসক হ্যালো ডিসি  ফরিদা খানম উপস্থিত ছিলেন।এ বিষয়ে ঢাকার বিভাগীয় কমিশনার  বলেন, ওসোজি মডেল শুধু পরিচ্ছন্নতা…

Read More

চীনে এআই শিল্পের বিকাশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে

২৮ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): চীনে এমবডিড কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে রোবট প্রশিক্ষণ, ডিজিটাল পরিবেশ তৈরি ও পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। চীনের ছোংছিং থেকে সিনহুয়া জানায়, গত সেপ্টেম্বরে চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়সহ কয়েকটি সরকারি বিভাগ এমবডিড এআই রোবট অ্যাপ্লিকেশন টেকনিশিয়ান এবং ডিজিটাল টুইন প্রকৌশলীসহ ১১টি নতুন পেশার স্বীকৃতি দিয়েছে। দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং পৌরসভার লিয়াংজিয়াং নিউ এরিয়ায় অবস্থিত সেভেন্স রোবোটিকসে ট্যাং জিশিয়াং এমবডিড এআই রোবট অ্যাপ্লিকেশন টেকনিশিয়ান হিসেবে কাজ করেন। তার দায়িত্ব রোবটকে বিভিন্ন কাজ সম্পাদনের প্রশিক্ষণ দেওয়া। ট্যাং বিভিন্ন কর্মপরিস্থিতির অনুকরণ…

Read More

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

২৮ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। আজ জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান। বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণে…

Read More

সাভারে বায়ুদূষণ রোধে ভোক্তা সম্পৃক্ততার ওপর জোর ক্যাবের

ষ্টাফ রিপোর্টার,২৮ অক্টোবর ২০২৬ (বিবিনিউজ):ঢাকার সাভারে বায়ুদূষণ রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সাধারণ মানুষকে আরও সক্রিয় ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বক্তারা বলেছেন, বায়ুদূষণ মকেবল পরিবেশগত সমস্যাই নয় বরং এটি জনস্বাস্থ্যের জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবিলায় আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মঙ্গলবার সাভার উপজেলা পরিষদের বিজয়-৭১ সভাকক্ষে ক্যাব আয়োজিত ‘বায়ুদূষণ হ্রাসে ইটভাটা ও পরিবহন খাতের অংশীজনদের করণীয় ও ভোক্তা সম্পৃক্ততা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।ক্যাব সাভার উপজেলা কমিটির সভাপতি এবং…

Read More

দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৩ মাস ধরে ওসির পদ শূন্য: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা,বাড়ছে অপরাধ

ষ্টাফ রিপোর্টার,২৮ অক্টোবর ২০২৬ (বিবিনিউজ):ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৩ মাস ধরে ওসির পদ শূন্য, চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা,বাড়ছে অপরাধদীর্ঘ তিন মাস ধরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। সাধারণ ডায়েরি (জিডি), অভিযোগ ও পুলিশ ক্লিয়ারেন্সের মতো জরুরি কাজের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। নেতৃত্বের এই শূন্যতার সুযোগে এলাকায় চুরি, ছিনতাই ও মাদকের দৌরাত্ম্য বাড়ার পাশাপাশি প্রায়ই মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।সরজমিনে দেখা যায়, ভবনটিতে প্রবেশ করলেই চোখে পড়ে ওসির শূন্য কক্ষটি। টানা তিন মাস ধরে এভাবেই…

Read More