শেখ এ কে আজাদ,২৯ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে তাহমিনা আক্তার শিল্পী নামে দুই সন্তানের জননী এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার সুয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকায় নিজ বাড়ির পাশের চেয়ারম্যান বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাহমিনা আক্তার শিল্পী ওই এলাকার আজিজুর রহমানের স্ত্রী।
পরিবারের দাবি, ভোরে গোসল করতে গিয়ে দুর্ঘটনাবশত তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার(ওসি) অপারেশন দেবাসীস সানা জানান, মরদেটি উদ্ধার করা হয়েছে তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারন নিশ্চিতে মরদেটি ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
