পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে সাসক’এ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান

anam savar২৮ মার্চ ২০১৯, শেখ এ কে আজাদ,সাভার : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বুধবার দুপুরে সাভার সরকারী কলেজে’র এইচ এস এসি প্রায় ১২শ’ পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বিএনপি নেতাদের অনৈকের কারনে বিএনপি যেকোন সময় ভেঙ্গে যাবে। বিএনপি উপজেলা নির্বাচনে না এসে অনেক ভুল করেছে তার খেসারত নেতারা দিচ্ছেন বিএনপিহ নেত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে খাওয়ার অভিযোগে আদালত তাকে সাজা দিয়েছে এখানে সরকারের কিছু করার নেই বলেও জানান তিনি। এসময় আলোচনাসভা,মিলাদ,দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃএনামুর রহমান। আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আঃ হালিম,উপাধ্যক্ষ দিল আফরোজা,ড.আব্দুল কাদের,মোস্তাফিজুরসহ কলেজে বিভাগীর প্রধানসহ শিক্ষক শিক্ষার্থী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে প্রতিমন্ত্রী সাভারের নামা গেন্ডা এলাকায় সিডিডি আয়োজিত প্রতিবন্ধিবান্ধব দুর্যোগ ঝুঁকি হ্রাস করণ বিষয়ক শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় এক সেমিনারে যোগ দেন। অনুষ্ঠানে এসময় সাভার পৌরসভার মেয়র আব্দুল গণিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment