ইয়েমেনে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট

২৪ মার্চ, ২০১৯ ( বিবিনিউজ ) : ইয়েমেনে চলমান গৃহযুদ্ধে কয়েক হাজার লোক মারা গেছে। দেশটিতে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে জাতিসংঘ একথা জানিয়েছে। হুতি বিদ্রোহী ও সরকার সমর্থক সৈন্যদের মধ্যে এই গৃহযুদ্ধ চলছে। ২০১৫ সালের মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করলে যুদ্ধের তীব্রতা বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, এই যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর যোগদানের পর থেকে ইয়েমেনে প্রায় ১০ হাজার লোক নিহত ও ৬০ হাজারের বেশি আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই বেসামরিক লোক। তবে নিহতের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।…

Read More

পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিল পানামা

২৪ মার্চ ২০১৯ (বিবিনিউজ) : পানামার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। পোর্তোর ড্রাগাও স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত ম্যাচে নেইমার বিহীন ব্রাজিল পানামার সাথে ১-১ গোলে ড্র করেছে। এসি মিলানের লুকাস পাকুয়েটা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল করলে ৩২ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। চার মিনিট পর অধিনায়ক এ্যাডলফো মাচাডো বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৭৬তম অবস্থানে থাকা দলটির হয়ে ম্যাচে সমতা ফেরান। ইনজুরি আক্রান্ত প্যারিস সেইন্ট-জার্মেই ফরোয়ার্ড নেইমার স্ট্যান্ডে বসে কাল জাতীয় দলের ম্যাচ উপভোগ করেছেন। ডান পায়ের মেটাটারসেল ইনজুরিতে আক্রান্ত হয়ে তিনি…

Read More

বিশ্বমানবতার ইতিহাসে একটি কালো অধ্যায় ২৫ মার্চের গণহত্যা: রাষ্ট্রপতি

২৪ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, ২৫ মার্চের গণহত্যা শুধু বাংলাদেশেরই নয়, বিশ্বমানবতার ইতিহাসেও একটি কালো অধ্যায়। আগামীকাল ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ সারাদেশে ইতিহাসের নৃশংসতম হত্যাকা- পরিচালনা করে। বাঙালির মুক্তি আন্দোলনকে স্তব্ধ করে দিতে সংঘটিত এ গণহত্যায় শহিদ হন ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন বাহিনী, বিশেষ করে পুলিশ ও তৎকালীন ইপিআর সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার অগণিত মানুষ। এ দিনে তিনি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির…

Read More

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ব্যাপারে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হয়েছে : প্রধানমন্ত্রী

২৪ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৫-এ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন প্রকৃতার্থে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মাহুতির প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধার স্মারক এবং পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাকান্ডের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। আগামীকাল (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে আজ রোববার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ব্যাপারে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার কার্য পরিচালনা করছে, বিচারের রায় কার্যকর করা হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘জাতির পিতা…

Read More

আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশে মুক্তিযুদ্ধকালে চালানো পাকিস্তানের গণহত্যার বিষয়টি তুলে ধরবে জাতিসংঘ

২৪ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে পাকিস্তানের চালানো গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তুলে ধরবে জাতিসংঘ। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং প্রিভেনশন অব জেনোসাইড বিষয়ক বিশেষ উপদেষ্টা অ্যাডামা ডিয়েঙ্গ আজ সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। তিনি বলেন, ‘যদিও কিছু কিছু দেশ এর বিরোধিতা করবে, তবু আমরা মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে চালানো পাকিস্তানের গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করবো।’ বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময়ে প্রধানমন্ত্রী পাকিস্তানী দখলদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ এদেশে যে গণহত্যা শুরু করে তা…

Read More

তৃতীয় ধাপেও ভোটার কম, বর্জন-সংঘর্ষ–কারচুপি

২৪ মার্চ ২০১৯(বিবিনিউজ):উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোট নেওয়া হয়েছে। আগের দুই ধাপের মতো উপজেলা পরিষদের নির্বাচনে আজ রোববার হওয়া তৃতীয় ধাপেও ভোটার উপস্থিতি ছিল বেশ কম। তবে এর মধ্যেও সংঘর্ষ, ভোট বর্জন, আগের রাতে সিল মারা ব্যালট দিয়ে বাক্স ভরিয়ে ফেলার ঘটনা ঘটেছে। আর এসব কারণে ঘটেছে ভোট স্থগিতের ঘটনাও। আজ বিভিন্ন ভোট কেন্দ্রে গোলাগুলি হয়েছে, আহত হয়েছেন ভোটারেরা। আবার চট্টগ্রামের চন্দনাইশে ভোট জালিয়াতি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন পুলিশ কনস্টেবল। আগের রাতে ব্যালট ভরিয়ে ফেলার অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোট গ্রহণই স্থগিত করে দেওয়া হয়েছে। ভোট জালিয়াতিতে যুক্ত থাকার…

Read More

ইসলাম গ্রহণের আহ্বান, জবাবে যা বললেন জাসিন্ডা অরডার্ন

২৪ মার্চ ,২০১৯(বিবিনিউজ): ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ড অরডার্নের বিচক্ষণ নেতৃত্ব আর মানবিক গুণবলী প্রশংসিত হয়েছে বিশ্বব্যাপী। এবার তাকে ইসলাম গ্রহণ করার আহ্বান জানালেন এক মুসলিম যুবক। তাৎক্ষণিকভাবে জাসিন্ডা এই আহ্বানের উত্তরও দিয়েছেন হাসিমুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ঘটনার একটি ভিডিও। সন্ত্রাসী হামলার পর পুরো নিউজিল্যান্ডই মুসলমান সম্প্রদায়ের পাশে এসে দাড়িয়েছে। তবে তার মধ্যেও প্রধানমন্ত্রী জেসিন্ডার কার্যক্রম বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসিত হয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় দৈনিক নিউ ইয়র্ক টাইমস লিখেছে, জেসিন্ডার মতো একজন নেতা দরকার যুক্তরাষ্ট্রের। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানও ভূয়সী প্রশংসা করেছেন জেসিন্ডার কার্যক্রমের।…

Read More

সাকিবের জন্মদিনে কলকাতার বিরুদ্ধে জয় চায় সানরাইজার্স হায়দরাবাদ

২৪ মার্চ ২০১৯(বিবিনিউজ): আজ বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের জন্মদিন। ৩১ পেরিয়ে ৩২ পা রাখলেন সাকিব। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলতে ভারতে অবস্থান আছেন। তাই ভক্তদের সাথে জন্মদিন উদযাপন করা হচ্ছে না। গতকাল পর্দা উঠল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০১৯-এর। আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ। সাকিবকে নামানো হবে কিনা তা জানা যাবে ম্যাচ শুরুর সময়ে। তবে ধারণা করা হচ্ছে সাকিব খেলবেন। ইতোমধ্যে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছে হায়দরাবাদ কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে হায়দরাবাদ লিখেছে, ‘সাকিব আল হাসানকে জন্মদিনের…

Read More

রোজার ঈদের আগেই ট্রেনের টিকিটের জন্য মোবাইল অ্যাপস চালু করছে রেলওয়ে কর্তৃপক্ষ

২৪ মার্চ ২০১৯(বিবিনিউজ): আগামী রোজার ঈদের আগেই ট্রেনের টিকিটের জন্য মোবাইল অ্যাপস চালু করছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে মোবাইলের নতুন এই অ্যাপসের মাধ্যমেই ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারবেন ঘরমুখো যাত্রীরা। আজ রোববার দুপুরে রেলওয়ের এই উদ্যোগের কথা জানিয়েছেন রেলমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন। আগামী মাসের মাঝামাঝিতেই এই অ্যাপ উদ্ধোধন করার সম্ভাবনার কথাও জানান মন্ত্রী। এর আগে আজ সকাল ১১টায় রাজধানীর রেল ভবনে ট্রেনের ডিজিটাল টিকেটিং অ্যাপের কার্যক্রমের বিষয়ে বৈঠক করে সংশ্লিষ্ট পক্ষগুলো। উক্ত বৈঠক শেষে দুপুর ১টায় সাংবাদিকদের অ্যাপসের কথা জানান রেলমন্ত্রী। রেলমন্ত্রী বলেন, ‘ট্রেনের টিকেট কালোবাজারি বন্ধ করার জন্য পরীক্ষামূলকভাবে…

Read More

নারী যাত্রীদের বাসে তোলার পর কৌশলে অন্য যাত্রীদের নামিয়ে দিতো অপহরণকারীরা

২৪ মার্চ ২০১৯(বিবিনিউজ): রাজধানীর আব্দুল্লাহপুর থেকে লোকাল বাসে নারী অপহরণ ও শ্লীলতাহানির চেষ্টাকালে তিন অপহরণকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-১ (র‍্যাব)। এ সময় অপহরণকারীদের কাছ থেকে এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানায়, কম বয়সী নারী যাত্রীদের বাসে তোলার পর কৌশলে অন্য যাত্রীদের নামিয়ে দিতো অপহরণকারীরা। এর পর বাসটি নির্জন কোনো স্থানে নিয়ে গিয়ে ওই নারীদের ধর্ষণ করতো তারা। একই সঙ্গে ওই ঘটনার ভিডিও ও ছবি তুলে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিতো অপহরণকারীরা। আজ রোববার দুপুরে কারওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান…

Read More