৯০তম জন্মদিন পালন করলেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

২০ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশান-১ সার্কেলের ইমানুয়েলস মিলনায়তনে ৯০ পাউন্ডের একটি কেক কেটে তার ৯০তম জন্মদিন পালন করেন। পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Read More

স্পেশাল অলিম্পিকে ১৬টি স্বর্ণ পদক বাংলাদেশের

২০ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : সংযুক্ত আরব আমিরাতে চলমান স্পেশাল অলিম্পিকস্ ওয়ার্ল্ড গেমসে নিজেদের সাফল্য ধরে রেখেছে বাংলাদেশ দল। বিশ্বের ১৯০টি দেশের সাত হাজার এ্যাথলেটের অংশগ্রহণের এ প্রতিযোগিতায় ১১টি ইভেন্টে অংশ নিয়ে মঙ্গ’লবার পর্যন্ত ১৬টি স্বর্ণ, ৭টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জসহ মোট ২৫টি পদক জয় করেছে বাংলাদেশের ক্রীড়াবিদরা। আবুধাবিতে গত ১৪ মার্চ জমকালো উদ্বোধনের পর ১৫ তারিখ থেকে শুরু হয় এ প্রতিযোগিতা। আগামী ২১ মার্চ সমাপনী শেষে ২২ তারিখ দেশে ফেরার কথা রয়েছে ১৩৯ সদস্যের বাংলাদেশ দলের।

Read More

কাজাখস্তানের সাবেক নেতার নামে রাজধানীর নামকরণের প্রস্তাব নতুন প্রেসিডেন্টের

২০ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : কাজাখস্তানের নতুন প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ বুধবার দেশটির সাবেক নেতা নূরসুলতান নাজারবায়েভের নামে রাজধানীর নামকরণের প্রস্তাব করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। নূরসুলতান দীর্ঘদিন ধরে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন। আকস্মিক তিনি পদত্যাগ করেন। কাসিম বলেন, ‘আমি প্রথম প্রেসিডেন্টের সম্মানে দেশের রাজধানী আস্তানার নাম পরিবর্তন করে নূরসুলতান রাখার প্রস্তাব করছি।’

Read More

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের লাশ দাফন শুরু

২০ মার্চ ২০১৯(বিবিনিউজ): ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের লাশ দাফন আজ বুধবার থেকে শুরু হয়েছে। গত শুক্রবার ওই হামলায় ৫০ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে আজ দুজনের লাশ দাফন করা হয়েছে। সব লাশ এখনো স্বজনদের কাছে হস্তান্তর শেষ হয়নি। আজই হস্তান্তর শেষ হওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লাশ শনাক্তকরণে বিস্তারিত প্রক্রিয়া মেনে নিউজিল্যান্ড পুলিশ ঘটনার দুদিন পর রোববার থেকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর শুরু করে। বুধবার লাশ হস্তান্তর শেষ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার যে দুজনের লাশ দাফনের জন্য নেওয়া হয়, তাঁরা…

Read More

আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দিতে নির্দেশ হাইকোর্টের

২০ মার্চ ২০১৯(বিবিনিউজ): সড়ক দুর্ঘটনায় নিহত বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে সাত দিনের মধ্যে ১০ লাখ টাকা খরচ দিতে সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ নির্দেশ দেন। সড়ক দুর্ঘটনায় আবরার চৌধুরীর মৃত্যুতে ক্ষতিপূরণ প্রদানসহ প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস আজ রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারোয়ার। দুর্ঘটনায় আবরারের মৃত্যুতে তাঁর…

Read More

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন

২০ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিন ঘন্টার মধ্যে তার জ্ঞান ফিরবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আজ সকাল ৯টায় তার বাইপাস সার্জারি শুরু হয়। বাইপাস সার্জারি করেছেন ডা. ফিলিপ কোহ-এর নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য অফিসার আবু নাসের বাসসকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কাদেরের পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

Read More

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানমালা ছড়িয়ে দিতে চাই তৃণমূল পর্যায় পর্যন্ত : প্রধানমন্ত্রী

২০ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : এ যাবতকালের সর্ববৃহৎ পদক্ষেপ হিসেবে সরকার বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী তৃণমূল পর্যায় পর্যন্ত উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর মাধ্যমেই দেশের মানুষ সঠিক ইতিহাস জানতে পারবে। প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু ঢাকা শহর বা দেশের বড় বড় শহরে যেন এটা সীমবিদ্ধ না থাকে, আমরা সারাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানমালা ছড়িয়ে দিতে চাই।’ ‘মুক্তিযুদ্ধের চেতনায় এদেশের মানুষ যাতে উদ্বুদ্ধ হয় এবং বাংলাদেশকে সারা বিশ্বের কাছে একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে যেন আমরা গড়ে তুলতে পারি,’ যোগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ…

Read More