বাংলাদেশ আবারও আসবে, নিউজিল্যান্ড মন্ত্রীর আশা

২২ মার্চ ২০১৯(বিবিনিউজ): নিউজিল্যান্ডের ক্রীড়ামন্ত্রীর গ্রান্ট রবার্টসনের আশা, বাংলাদেশ দল আবারও নিউজিল্যান্ড সফর করবে। ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। সে ঘটনায় বাতিল হয়ে যায় সফরের শেষ টেস্ট। বাংলাদেশ দলও যেন দেশে ফিরে হাঁপ ছেড়েছেন। কিন্তু নিউজিল্যান্ড ব্যাপারটি নিয়ে যথেষ্ট বিব্রত। অতিথি যদি ‘অনাকাঙ্ক্ষিত’ ব্যবহার পান, তাতে স্বাগতিকদের বিব্রত হওয়াটাই স্বাভাবিক। নিউজিল্যান্ডের ক্রীড়ামন্ত্রী গ্র্যান্ট রবার্টসনও ঠিক এভাবেই ভাবছেন। তাঁর মনের মধ্যে খচখচানি। একটা দেশের জাতীয় ক্রিকেট দল খেলতে এল। উল্টো তারা দেশে ফিরে গেল সফর অসমাপ্ত রেখেই। এটা তো আগামী দিন গুলিতেও দেশ হিসেবে…

Read More

ফেসবুক ছাড়তে বলেছেন ইইউ কমিশনার

২২ মার্চ ২০১৯(বিবিনিউজ): ইউরোপীয় ইউনিয়নের আইনবিষয়ক কমিশনার ভেরা জার্ভোইউরোপীয় ইউনিয়নের আইনবিষয়ক কমিশনার ভেরা জার্ভোফেসবুকের পাসওয়ার্ড কেলেঙ্কারির ঘটনা প্রকাশ পাওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের আইনবিষয়ক কমিশনার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ইউরোপীয় নাগরিকদের ফেসবুক ত্যাগ করতে বলেছেন। ভবিষ্যতে ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমের অনিয়ম রোধ করতে আরও কঠোর আইন করা হবে বলে ইউরোপীয় ইউনিয়নের আইনবিষয়ক কমিশনার ভেরা জার্ভো জানিয়েছেন। বৃহস্পতিবার ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক ভুলভাবে কয়েক শ কোটি ফেসবুক ব্যবহারকারীর পাসওয়ার্ড সংরক্ষণ করেছে। ফেসবুকের অভ্যন্তরীণ সার্ভারগুলোতে ব্যবহারকারীর পাসওয়ার্ডগুলো অনিরাপদ উপায়ে সংরক্ষণ করে রাখা হয়েছে। কয়েক শ কোটি ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ক্ষেত্রে এ ঘটনাটি…

Read More

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া বাড়ি ফিরবে না নন-এমপিওভুক্ত শিক্ষকেরা

২২ মার্চ, ২০১৯(বিবিনিউজ): জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালনকালে এক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। এবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও সুনির্দিষ্টভাবে লিখিত আকারে এমপিওভুক্তির ঘোষণা না আসা পর্যন্ত তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনেই অবস্থান করবেন। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে চলছে এমপিওভুক্তির দাবিতে শিক্ষক ও কর্মচারীদের তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক-কর্মচারীরা গত বুধবার থেকে প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এই অবস্থান কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় ভূষণ রায় দুপুরে প্রথম আলোকে বলেন, ‘এমপিওভুক্তির কথা বলার…

Read More

বিয়ের পর মিরাজের স্ট্যাটাস

২২ মার্চ ২০১৯(বিবিনিউজ): বিয়ে করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার বিকেলে খুলনায় নিজের বাড়িতেই তার আকদ অনুষ্ঠিত হয়। মিরাজের স্ত্রীর নাম রাবেয়া আকতার প্রীতি। তিনি খুলনা বিএল কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন। জানা গেছে দীর্ঘ ছয় বছর ধরে ভালোবাসার সম্পর্কে ছিলেন তারা। আকদের অনুষ্ঠান শেষ হওয়ার পর রাত ৯টা ৪০ মিনিটে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে এককি পোস্ট করেছেন জাতীয় দলের স্পিনার মিরাজ। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ…। আজ থেকে জীবনের নতুন যাত্রা শুরু হলো। আমি আমার ভক্ত-সমর্থক এবং শুভাকাঙ্খিদের বলবো আমার জন্য দোয়া করতে। যেন আল্লাহর রহমত সবসময়ই…

Read More

বিশ্বনবীর উদ্ধৃতি দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

২২ মার্চ ২০১৯(বিবিনিউজ): নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হামলায় শোক প্রকাশ করে আজ ‘আল নুর’ মসজিদের কাছে হ্যাগলি পার্কে কয়েক হাজার মানুষ সমবেত হন। সেখানে যোগ দেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নও। মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করে তাদের উদ্দেশে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড আপনাদের দুঃখে ব্যাথিত। আমরা সবাই এক।’ প্রধানমন্ত্রী জেসিন্ডা মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘পারস্পরিক উদারতা, সমবেদনা এবং সহানুভূতিতে বিশ্বাসীরা একটি শরীরের মতো। যখন শরীরের কোনো একটি অংশ ব্যথা পায়, তখন পুরো শরীরই সেই ব্যথা অনুভব করতে পারে।’ মন্ত্রী ও নিরাপত্তা বাহিনীর বেষ্টনির ভেতরে অবস্থান করা আরডার্নের গায়ে কালো…

Read More

বরিশালে বাস-মাহেন্দ্র সংঘর্ষে কলেজছাত্রীসহ নিহত ৬

২২ মার্চ ২০১৯(বিবিনিউজ):বরিশাল-বানারীপাড়া সড়কে বাস ও মাহেন্দ্রর (থ্রি-হুইলার) সংঘর্ষে বিএম কলেজ ছাত্রীসহ ছয়যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শুক্রবার সকালে নগরীর গরিয়ারপাড় এলাকার ঢাকা-ব‌রিশাল মহাসড়কের তেতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরিশাল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইউনুস আলী। নিহতরা হলেন, ঝালকাঠির বাসিন্দা ও বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের গণিত বিভাগের মাস্টর্সের ছাত্রী শীলা হালদার (২৪), নগরীর নথুল্লাবাদ এলাকার বাসিন্দা রং মিস্ত্রি মানিক সিকদার (৪০), নগরীর ২৯ নম্বর ওয়ার্ডে কাশিপুর এলাকার অটোরিকশাচালক খোকন (৩৫), মা‌হিন্দ্রচালক কা‌শিপুর ইউনিয়নের গণপাড়া এলাকার বাসিন্দা সোহেল (২৫), পারভীন (৩৫) ও…

Read More

ঢাকার সাভার গলফ ক্লাবে শুরু হয়েছে তিন দিন ব্যাপি ৬ষ্ঠ ওয়ালটন স্বাধীনতা দিবস গলফ টুর্নামেন্ট

২২ মার্চ,২০১৯(বিবিনিউজ):ঢাকার সাভার গলফ ক্লাবে শুরু হয়েছে তিন দিন ব্যাপি ৬ষ্ঠ ওয়ালটন স্বাধীনতা দিবস গলফ টুর্নামেন্ট। শুক্রবার গলফ ক্লাব মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্ট এর উদ্বোধন করেন সাভার সেনানিবাসের সেনাবাহিনীর ষ্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের হেড অব ডিপাটমেন্ট স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) সেন্টার এন্ড স্কুল এর কমান্ডেট (সিএমপির) ব্রিগেডিয়ার জেনারেল জামাল হোসেন,টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল রকিব উদ্দিন খাঁন,সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী মেজর এ এন এম আব্দুল আহাদসহ আরো অনেকে। তিন দিন ব্যাপি এ টুর্নামেন্ট…

Read More

প্রধানমন্ত্রী চিকিৎসা ও জীবনযাপনের ব্যয় নির্বাহের জন্য ১০ জনকে ২ কোটি ৭ লাখ টাকা অনুদান দিয়েছেন

২২ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার চিকিৎসা ও জীবনযাপনের ব্যয় নির্বাহের জন্য ১০ জনকে মোট ২ কোটি ৭ লাখ টাকা অনুদান দিয়েছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক মো. নজরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে তাঁর কার্যালয়ে অনুদানকৃত চেকগুলো ওই ১০ জনের কাছে হস্তান্তর করেন। বীর মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী এবং সেই সঙ্গে ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত এক ব্যক্তি এসব চেক গ্রহণ করেন।

Read More

বাঘাইছড়িতে পরিকল্পিত ৮ খুনের ঘটনা : তদন্ত কমিটি

২২ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : বাঘাইছড়িতে ৮ খুনের ঘটনাটি পরিকল্পিত ছিল বলে মন্তব্য করেছেন তদন্ত কমিটির সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শনের পর তারা এ মন্তব্য করেন। কমিটির প্রধান দীপক চক্রবর্তী বলেন, ঘটনাটি ছিল একেবারেই পরিকল্পিত যতদূর ধারণা, আগে থেকেই ভারী অস্ত্র নিয়ে ওঁৎ পেতে প্রস্তুত ছিল হামলাকারীরা। সোমবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় সদরে ফেরার পথে দীঘিনালা-মারিশ্যা সড়কের নয় মাইল এলাকায় নির্বাচন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের গাড়িবহরে এলোপাথারি গুলিবর্ষণ করে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে প্রাণ হারায় ৮ জন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ২৫ জন। তারা সবাই ওই…

Read More

পদ্মা সেতুতে বসানো হলো নবম স্প্যান, দৃশ্যমান সেতু কাঠামোর ১৩৫০ মিটার

২২ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : পদ্মা সেতুতে বসানো হলো নবম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতু কাঠামোর ১৩৫০ মিটার । আজ সকালে পদ্মার জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর ধূসর রঙের ‘৬ডি’ নম্বর এই স্প্যানটি বসানো হয়। এ নিয়ে জাজিরা অংশে সেতুটি দৃশ্যমান হলো ১২০০ মিটার এবং মাওয়া প্রান্তে আরও দৃশ্যমান রয়েছে ১৫০ মিটার। আরো একটি স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ আরো এক ধাপ এগিয়ে গেল। দেড় শ’ মিটারের এক একটি স্প্যান বসে ক্রমেই দীর্ঘ হচ্ছে পদ্মা বহুমুখী সেতু। এর আগে সকাল সাড়ে ৭টার…

Read More