ঢাকার সাভার গলফ ক্লাবে শুরু হয়েছে তিন দিন ব্যাপি ৬ষ্ঠ ওয়ালটন স্বাধীনতা দিবস গলফ টুর্নামেন্ট

golf২২ মার্চ,২০১৯(বিবিনিউজ):ঢাকার সাভার গলফ ক্লাবে শুরু হয়েছে তিন দিন ব্যাপি ৬ষ্ঠ ওয়ালটন স্বাধীনতা দিবস গলফ টুর্নামেন্ট।
শুক্রবার গলফ ক্লাব মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্ট এর উদ্বোধন করেন সাভার সেনানিবাসের সেনাবাহিনীর ষ্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের হেড অব ডিপাটমেন্ট স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) সেন্টার এন্ড স্কুল এর কমান্ডেট (সিএমপির) ব্রিগেডিয়ার জেনারেল জামাল হোসেন,টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল রকিব উদ্দিন খাঁন,সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী মেজর এ এন এম আব্দুল আহাদসহ আরো অনেকে।
তিন দিন ব্যাপি এ টুর্নামেন্ট এ দেশী বিদেশীসহ চার শতাধিক গলফার অংশ গ্রহন করেন। আগামীকাল বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
তিন দিন ব্যাপি এ টুর্নামেন্ট এর মিডিয়া পার্টনার দেশের প্রথম স্যাটেলাইট টিভি এটিএন বাংলা।

Related posts

Leave a Comment