স্টাফ রিপোর্টার,২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :সাভারের পাশে উত্তরার দিয়াবাড়ি লেকে মানুষের ভালোবাসা আর মমতায় গড়ে উঠেছে বকের অভয়ারণ্য। বাংলার অতি পরিচিত পাখি সাদা বক। সেখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা মেলে প্রকৃতিতে শুভ্রতা ছড়ানো সাদা বক দল বেঁধে নিঃশব্দে চলাফেরা। সারাক্ষণ খাবারের সন্ধানে সেখানে এক লেক থেকে অন্য লেখে উড়ি যাচ্ছে সাদা বক গুলো। হাজার হাজার মেঘাচ্ছন্ন আকাশে ঝাঁক বেঁধে বকগুলোর উড়ন্ত দৃশ্য দেখতে মানুষ সেখানে প্রতিনিয়ত ভিড় করেন।

লেকটির আশেপাশে লেকের কচুরি পানার উপরে বকগুলো বসে থাকলে তা সৌন্দর্য বাড়িয়ে দেয় দ্বিগুণ। নান্দনিক এই পাখিটি এখন বিলুপ্তির পথে থাকলেও সেখানে দেখা যাচ্ছে হাজার হাজার সাদা বক। জলবায়ু পরিবর্তন অতিরিক্ত কীটনাশক ব্যবহার গাছপালা নিধন ও শিকারসহ নানা কারণে বিলুপ্তির পথে এই প্রাণী। স্থানীয়রা জানায়, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বকগুলো এই লেকে ভিড় করেন খাবারের সন্ধানে। তাদের উড়া উড়ির এই দৃশ্য দেখতে প্রতিনিয়ত ভিড় করেন সেখানে হাজার হাজার মানুষ। বকগুলো কেউ মারতে আসলে তাদেরকে কেউ মারতে দেয়না। তারা সেখানে মানুষের ভালোবাসা আর মমতা দিয়ে বকগুলোকে শিকারীদের হাত থেকে রক্ষা পেতে দেখে রাখেন। বকগুলো সাধারণত লেকে মাছ পোকামাকড় শামুক ঝিনুক ব্যাঙ খেয়ে বেঁচে থাকেন। বকগুলো এখানে নির্বিঘেœ বসবাস করতে পারে সেজন্য প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
