জাবিতে আন্তঃবিভাগ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন চারুকলা বিভাগ

স্টাফ রিপোর্টার,১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ অনুষ্ঠিত আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় চারুকলা বিভাগ ৮-৭ গোলে দর্শন বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেছেন চারুকলা বিভাগের জসাই মং মারমা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবদুল্লাহ হেল কাফী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রক্টর অধ্যাপক ড.…

Read More