সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয় করতে কাজ করছে কমিটি: শিক্ষা মন্ত্রণালয়

১ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : শিক্ষা মন্ত্রণালয় বলেছে ঢাকার সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এ ক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। আজ শনিবার এক বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয় এই কথা বলেছে। রাজধানীর মহাখালী এলাকায় অবস্থিত সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে অনশন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছেন কলেজের শিক্ষার্থীরা। এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।…

Read More

আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্যের সমাধানে নিয়ন্ত্রক সংস্কারের পরামর্শ টাস্কফোর্সের

১ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : আমলাতন্ত্র, শাসন, ব্যবসা এবং কর ব্যবস্থায় অতি-নিয়ন্ত্রণ এবং লাল ফিতার দৌরাত্ম্যের সমাধানের জন্য একটি নিয়ন্ত্রক সংস্কার কমিশন (আরআরসি) গঠনের পরামর্শ দিয়েছে সরকারি টাস্কফোর্স। টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অতি-নিয়ন্ত্রণ এবং আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্ম্যের কারণে ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং বৈদেশিক বিনিয়োগ ব্যাহত হচ্ছে। এই ব্যাপক সমস্যা সমাধানের জন্য একটি নিয়ন্ত্রক সংস্কার কমিশন (আরআরসি) অপরিহার্য।’ শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ‘অর্থনীতির পুনর্কৌশলীকরণ এবং ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের জন্য সম্পদ সহজলভ্য করণ’ শীর্ষক প্রতিবেদনটি হস্তান্তর করেন। প্রতিবেদনে বলা হয়েছে,…

Read More