১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় বলেছেন, ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা সকল বই পাবে। এরই মধ্যে প্রাথমিকের ৮৫ শতাংশ বই বিদ্যালয়ে পৌঁছে গেছে। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। আন্দোলনরত শিক্ষকদের বিষয়টি আদালতে বিচারাধীন জানিয়ে উপদেষ্টা বলেন, আদালত থেকে একটি রায় হয়েছে, যেটিতে উনারা ক্ষুব্ধ। আমরা আপিল করেছি। যেহেতু এটি এখন আদালতে বিচারাধীন তাই প্রশাসনিকভাবে আলাদা কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। তিনি…
Read MoreDay: February 18, 2025
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটে হারলো বাংলাদেশ
১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গতরাতে দুবাইয়ে আইসিসি একাডেমি স্টেডিয়ামে মাঠে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬০ রান তুলে বাংলাদেশ। এসময় ওপেনার তানজিদ হাসান ৬ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১২ রানে আউট হন। ২০ ওভার শেষে বাংলাদেশের রান গিয়ে দাঁড়ায় ৩ উইকেটে ১০৪। ভালো শুরু করেও ৩৫ রানে আউট হন আরেক ওপেনার সৌম্য সরকার। ২১…
Read Moreতিস্তা বাঁচানোর পদযাত্রায় জনস্রোত
১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের তিস্তা সড়ক সেতু থেকে এই কর্মসূচি শুরু হয়। ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’র প্রধান সমন্বয়কারী ও বিএনপি’র রংপুর বিভাগীয় তিস্তা বাচানোর পদযাত্রার জনস্রোত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে পথযাত্রায় দলের স্থানীয় নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। তিস্তা সেতু থেকে পথযাত্রাটি রংপুরের কাউনিয়ায় আসে। তখন জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম ও কাউনিয়া উপজেলা বিএনপি’র সভাপতি এমদাদুল হক ভরসার নেতৃত্বে বিএনপি’র রংপুরের নেতাকর্মীরা…
Read Moreদুর্নীতি সমূলে উৎপাটন করতে না পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। একে সমূলে উৎপাটন করতে না পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না। তিনি বলেন, সকল স্তর থেকেই দুর্নীতি কমাতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের কার্য-অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আমাদের কার্য অধিবেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও কৃষির উন্নয়ন নিয়ে…
Read More