স্টাফ রিপোর্টার ,১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : ঢাকার সাভারে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিংয়ের মিট এন্ড বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত । এজেন্ট ব্যাংকিং সেবা সাধারন মানুষের কাছে পৌছে দেয়া ও সেবা মান বাড়ানো এবং এজেন্ট শাখা গুলো একাউন্ট ডিপোজিট ,লোন বাড়ানো ও কর্মদক্ষতা বৃদ্ধিসহ উন্নয়নের লক্ষ্যে ৩ মাস পর পর এ ধরনের রিভিউ মিটিং অনুষ্টিত হয়ে আসছে। সাভারের একটি মিলনায়তনে মাষ্টার এজেন্ট জিম টেলিকম-২ এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী নাঈম ইসলাম মুক্তার উদ্দোগ্যে এজেন্ট মালিকদের উন্নয়নের লক্ষ্যে কোয়ালিটি একাউন্ট -বেশী ডিপোজিট-বেশী ইনকাম নামে ৩ মাস ব্যাপী ক্যাম্পেইন এর বিজয়ীদের প্রতিষ্ঠানসহ মালিকদের…
Read MoreDay: February 12, 2025
প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন
১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার ঢাকায় গোপন বন্দিশালা ও নির্যাতন সেল হিসেবে পরিচিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্য, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য, দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঢাকার উত্তরা, আগারগাঁও ও কচুক্ষেতের তিনটি স্পট পরিদর্শন করেন। এ সময় ভুক্তভোগীরা নির্যাতনের ভয়াবহতার প্রতীক হিসেবে কচুক্ষেত বন্দিশালার দেয়ালগুলো দেখান। এছাড়া আগারগাঁও বন্দিশালায় একটি ইলেকট্রিক চেয়ার দেখানো হয় প্রধান উপদেষ্টাকে। স্বৈরশাসক শেখ হাসিনার…
Read Moreজাবিতে চাঁদা দাবি করা অভিযুক্ত শাখা ছাত্রদলের কর্মীকে অব্যাহতি প্রদান
স্টাফ রিপোর্টার,১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফুচকার দোকানে চাঁদা দাবি করা অভিযুক্ত শাখা ছাত্রদলের এক কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অব্যাহতি পাওয়া শাখা ছাত্রদলের সদস্য গোলাম রাব্বানী অর্নব বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক ছাত্র।এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য গোলাম রাব্বানী অর্ণবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না…
Read Moreসাভারে ফুলের বাম্পার ফলন
স্টাফ রিপোর্টার,১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : ঢাকার সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে নানা জাতের ফুল বাগানে দশনার্থীদের ভিড় বেড়েছে। এবার গোলাপের বাম্পার ফলন হওয়ায় বসন্ত,বিশ্ব ভালবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ব্যবসা সফল হওয়ার আশায় বুক বেঁধে আছেন চাষিরা। বছরের এই কয়েক মাস যেন ব্যস্ততায় সময় কাটান গোলাপ গ্রামের প্রায় শতাধিক চাষি। প্রতিদিন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ফুল প্রেমী মানুষরা ছুটে আসছেন ফুলের সুবাস নিতে ফুল বাগানে। বিস্তীর্ণ মাঠে বাগানে বাগানে ফুঁটে আছে রংবেংয়ের গোলাপ। যেন প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য্য ঢেলে দিয়েছে এই গ্রামে। তাইতো প্রতিনিয়ত ঢাকার সাভারের গোলাপ গ্রামে ভীড়…
Read More