সাভারে ফুলের বাম্পার ফলন


স্টাফ রিপোর্টার,১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : ঢাকার সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে নানা জাতের ফুল বাগানে দশনার্থীদের ভিড় বেড়েছে। এবার গোলাপের বাম্পার ফলন হওয়ায় বসন্ত,বিশ্ব ভালবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ব্যবসা সফল হওয়ার আশায় বুক বেঁধে আছেন চাষিরা। বছরের এই কয়েক মাস যেন ব্যস্ততায় সময় কাটান গোলাপ গ্রামের প্রায় শতাধিক চাষি। প্রতিদিন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ফুল প্রেমী মানুষরা ছুটে আসছেন ফুলের সুবাস নিতে ফুল বাগানে। বিস্তীর্ণ মাঠে বাগানে বাগানে ফুঁটে আছে রংবেংয়ের গোলাপ। যেন প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য্য ঢেলে দিয়েছে এই গ্রামে। তাইতো প্রতিনিয়ত ঢাকার সাভারের গোলাপ গ্রামে ভীড় করছেন দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা।

শীতের এই প্রকৃতিতে রং ছড়িয়ে মাঠে মাঠে ফুঁটে আছে গোলাপসহ নানা জাতের ফুল। সাভারের বিরুলিয়াসহ বিভিন্ন গ্রামে ফুলের সৌন্দর্য দেখতে প্রতিনিয়ত এখানে ভীড় করেন প্রকৃতি ও ফুল প্রেমীরা। দেশের বিভিন্ন স্থানের মানুষ নির্মল বাতা স বুক ভরে খানিকটা নি:শ্বাস নিতে আসেন এখানে। গোলাপের বাগানে ছবি তুলে এই স্মৃতিটুকু ধরে রাখতেও ব্যস্ত অনেক দর্শনার্থীরা। রাজধানীতে সরবরাহকৃত এইসব ফুলের সিংহ ভাগ চাষ হয় বিরুলিয়া গোলাপ গ্রামসহ আশপাশের বিভিন্ন গ্রামে।এই এলাকায় সর্বাধিক গোলাপ চাষ হওয়ায় ইতিমধ্যে গোলাপ গ্রাম হিসেবে পরিচিত হয়ে উঠেছে বিরুলিয়ার সুন্দর এই গ্রামটি। এদিকে, কেউ কেউ গোলাপ বাগানে ছবি তুলে নিজের এই মূহুর্তকে স্মরণীয় করে রাখছেন।

সাভারের বিরুলিয়া, শ্যামপুর, সাদুল্লাহপুর, মোসতাপাড়া, বাগ্নিবাড়ি, বাটুলিয়া ও কমলাপুর গ্রাম গোলাপ ফুল চাষের জন্য পরিচিত। উঁচু মাটির এই গ্রামগুলো এক নামে খ্যাত গোলাপ গ্রাম নামে। এসব গ্রামের মানুষের একমাত্র উপার্জনের ক্ষেত্র এই গোলাপ চাষ। রাজধানীর খুব কাছে এই গোলাপ গ্রামে এবারও দুই’শ ত্রিশ হেক্টর জমিতে গোলাপের বাম্পার ফলন হয়েছে। বসস্ত, বিশ্ব ভালবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ব্যবসা সফল হওয়ার আশায় বুক বেধেছেন ফুল চাষিরা। এ বছর ফুল চাষীদের ফুল বিক্রি বেড়েছে কয়েক গুন। ফুলের দাম বেশী হওয়ায় এই ইউনিয়নের কয়েক’শ ফুল চাষীদের মুখে হাসি ফুটেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ফুল চাসীরা বলছে এবার আবহাওয়া অনুকূলে থাকায় এবং ভাইরাস আক্রমন না করায় ফুল চাষের বাম্পার ফলন হয়েছে। বসস্ত, বিশ্ব ভালবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ২৬ মার্চকে সামনে রেখে কৃষকরা এ বছর অনেক লাভের মুখ দেখবেন বলে আশা করছেন। ফুল চাষীদের পরামর্শসহ সহযোগীতা দিচ্ছেন ঢাকা জেলা ও সাভার উপজেলা কৃষি অফিস।

বর্তমান সরকার গোলাপসহ অন্যান্য ফুলচাষে চাষিদের সহজ শর্তে কৃষি ঋণ, ন্যয্য মূল্যে সার ও কীটনাশক সরবরাহ করলে দেশের চাহিদা মিটিয়ে গোলাপসহ অন্যান্য ফুল বিদেশে রপ্তানী করে বৈদেশিক মূদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন সাভারের ফুল চাষিরা।

Related posts

Leave a Comment