বিকেএসপিতে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিণ কার্যক্রম প্রশিণ ক্যাম্প শুরু

BKSP বিবিনিউজ ॥ সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিণ কার্যক্রম ২০১৫-১৭ এর  প্রশিণ ক্যাম্প শুরু হয়েছে ।
রবিবার  বিকেএসপির অডিটরিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ এ প্রশিণ ক্যাম্পের উদ্বোধন করেন । বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা আশরাফুজ্জামান জানায়, গত ১৮ মে থেকে ৪ জুন,২০১৬ পর্যন্ত দেশের ৬৪ জেলায়  প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালিত হয়। সারা দেশ থেকে প্রায় ২০ হাজার ক্ষুদে খেলোয়াড়দের মধ্য থেকে ১০০০ জনকে নিয়ে এক মাসের এ প্রশিণ ক্যাম্প শুরু হয় ।
ঢাকা বিকেএসপিসহ বরিশাল, খুলনা, দিনাজপুর ও চট্টগ্রাম বিকেএসপি আঞ্চলিক প্রশিণ কেন্দ্র সমূহে এ কার্যক্রম এক সাথে পরিচালিত হয়েছে । ১ মাসের ক্যাম্প থেকে বাছাইকৃত ২০০ জনকে নিয়ে ৪ মাসের আরও ১টি ক্যাম্প পরিচালনা করা হবে। পরবর্তীতে ৪ মাসের প্রশিণ ক্যাম্প থেকে নির্বাচিত অধিকতর প্রতিভাবান কিছু সংখ্যক খেলোয়াড়কে  বিকেএসপি’র ভর্তিতে অগ্রাধীকার দেয়া হবে
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়া সচিব বিকেএসপি পরিচালিত সকল ক্রীড়া বিভাগ, কলেজ শাখা, ক্রীড়া বিজ্ঞান শাখা ও ছাত্র হোস্টেল পরিদর্শন করেন। তিনি বিকেএসপি’র কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্মসচিব মোঃ ওমর ফারুক, যুগ্মসচিব মাহমুদা আকতার বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মকর্তাগন।

Related posts

Leave a Comment