
সাভার,২ নভেম্বর,২০১৯৯(বিবিনিউজ)দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য সর্বাত্মক ধর্মঘট ও অবরোধের সপ্তম দিন চলছে।
শনিবার সকাল থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে অবরোধ করে রাখেন অবরোধের কারনে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল সাপ্তাহিক ও সান্ধ্যকালীন কোর্সের ক্লাস-পরীক্ষা। অবরোধের কারনে কোন শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস রুমে প্রবেশ করতে পারেনি। টানা সপ্তম দিনের অধরোধে গত সাত দিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের সমন্ত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিকে সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন ক্লাস পরীক্ষা না দিতে পেরে তারা সেশন জটের কবলে পড়তে পারেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট সমাধানে উপাচার্য কোন পদক্ষেপ না নেওয়ায় আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে ৩০ অক্টোবর সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল এর হামলার ঘটনায় অজ্ঞাত ৪০ জনকে আসামী করে শনিবার ভোর রাতে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
