বায়ু দূষণে চোখ জ্বালাপোড়ায় ভুগছে দিল্লীবাসী

৪ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : ভারতের রাজধানী নয়া দিল্লীর লাখ লাখ লোকের সোমবার সপ্তাহ শুরু হয়েছে চোখ জ্বালা পোড়ার মধ্যদিয়ে। প্রচন্ড বায়ু দূষণের কারণে তাদেরকে এ ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রত্যেক শীতেই দিল্লীর বায়ুদূষণ তীব্র আকার ধারণ করে। গাড়ি ও কলকারখানা থেকে নির্গত ধোঁয়া এবং আশেপাশের রাজ্যগুলোতে শস্য পোড়ানোর ধোঁয়ার কারণে সাধারণত এ সমস্যা তৈরি হয়। কিন্তু গত তিন বছরের মধ্যে এবারের সংকট তীব্র রূপ নিয়েছে। দিল্লীর মূখ্যমন্ত্রী এই দূষণকে অসহনীয় বলে বর্ণনা করেছেন। এর আগে শুক্রবার তিনি দিল্লীকে গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করেছিলেন। রোববার টুইটারে এক ভিডিও বার্তায়তিনি বলেছেন, সর্বত্রই…

Read More

ধামরাইয়ে স্কুল ছাত্রীকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে ৪ স্কুল ছাত্র আটক

ধামরাই,৪ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এক স্কুল ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে চারজন স্কুল ছাত্রকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাদেরকে উপজেলার রাজাপুর এলাকা থেকে আটক করে ধামরাই থানা পুলিশ। পুলিশ জানায় রাতে ধামরাইর রাজাপুর এলাকায় নিজ বাড়িতে রাজাপুর কহেলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মুন্নি আক্তার (১৮) প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেন । পরে সকালে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় ওই এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুলের চার জন শিক্ষার্থীকে আটক করেছে। নিহত ওই স্কুল ছাত্রী ওই এলাকার মনির হোসেনের মেয়ে।…

Read More

জাবিতে টানা নবম দিনের মত ধর্মঘট অব্যাহত

সাভার,৪ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে টানা নবম দিনের মত বিশ্ববিদ্যালয়ের অনির্দিষ্ট কালের জন্য সর্বাত্মক ধর্মঘট ও অবরোধ চলছে। সোমবার সকাল থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন। অবরোধের কারনে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি কোন কর্মকর্তা ও কর্মচারীরা। কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। অবরোধ ও ধর্মঘটের কারনে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ…

Read More