ঢাকা থেকে দুই মহাসড়কে যান চলাচল শুরু

২০ নভেম্বর ,২০১৯(বিবিনিউজ):ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে অবস্থানরত পরিবহন শ্রমিকেরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। দুপুরে পুলিশ পরিবহনশ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে মহাসড়ক থেকে চলে যেতে বললে, তারা অবরোধ তুলে নেয়। এর আগে আজ সকাল ৭টা থেকে সাইনবোর্ড এলাকায় অবস্থান নিয়ে ধর্মঘট করেছিলেন তারা। ফলে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ আশপাশের সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল শুরু হলেও গণপরিবহনের ব্যাপক সংকট রয়েছে আজ। হাজার হাজার মানুষকে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। আবার যান চলাচল শুরু হওয়ার পর…

Read More

বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস

২০ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। এ উপলক্ষে দেশের সকল সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী প্রদান করেছেন । একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির…

Read More

অর্থমন্ত্রী তুরস্কের সহযোগিতা চেয়েছেন রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য

২০ নভেম্বর, ২০১৯(বিবিনিউজ): অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বাংলদেশ থেকে রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশ মায়ানমারে প্রত্যাবাসন ত্বরান্বিত করতে তুরস্কের সহযোগিতা চেয়েছেন। আঙ্কারায় টার্কিস গ্রান্ড ন্যাশনাল এসেম্বলির স্পিকার মুস্তফা সেনতপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ আহবান জানান। গতকাল বৈঠককালে কামাল বলেন, মায়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হচ্ছে যদিও মানবিক বিবেচনায় বাংলাদেশ তাদের কিছু সময়ের জন্য আশ্রয় দিয়েছিল। তিনি বলেন, কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় নেয়া গোটা এলাকায় প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে, সেখানে সামাজিক ও জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।এমনকি আর্থিক বিবেচনায় সম্পদের এবং আর্থিক ক্ষতি…

Read More