৩০ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):বিএনপি নেতারা দুর্বলেই সার তাই তারা সরকার পতনের আন্দোলনের হুশিয়ারি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ড্যাফোডিল ইলেকটেল কার্নিভাল ২০১৯ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এসময় আরও বলেন বিএনপি নেতারা অনেক দুর্বল তাই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নেই জানিয়ে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ছেন নিজস্ব অর্থায়নে তিনি পদ্ম সেতু করছে জানিয়ে তিনি আরও বলেন ড্যাফোডি…
Read MoreMonth: November 2019
ঘাটাইলে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জুলিয়া পারভেজ,৩০ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):টাংগাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়ন আওয়ামীলীগের প্রয়াত নেতাদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে আনেহলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তালুকদার মোঃ শাহজাহান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্থানীয় সংসদ সদস্য আমানুর রহমান খান (রানা)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম খান সামু। অনুষ্ঠান শেষে প্রয়াত আওয়ামীলীগ নেতাদের স্বজনদের নিকট মরনোত্তর সন্মাননা স্মারক প্রদান করা হয়।
Read Moreপ্রধানমন্ত্রী রোববার স্পেন যাচ্ছেন
৩০ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠেয় ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন’ (কপ-২৫) এ যোগ দিতে আগামীকাল তিন দিনের সরকারি সফরে স্পেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) ২-১৩ ডিসেম্বর পর্যন্ত চিলির সভাপতিত্বে এবং স্পেনের সার্বিক সহযোগিতায় মাদ্রিদে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট রোববার সকালে মাদ্রিদের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। বিমানটির স্পেনের স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে…
Read Moreশুরুর আগেই বিপিএল বিতর্কে
২৯ নভেম্বর ,২০১৯(বিবিনিউজ):হ-য-ব-র-ল অবস্থার মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে বিপিএলের সপ্তম আসর। তার ওপর আবার নতুন করে যোগ হলো ক্রিস গেইল-বিতর্ক। বিপিএল ড্রাফট থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গেইলকে দলে নিলেও গেইল নাকি এ ব্যাপারে কিছুই জানতেন না। অথচ বরাবরের মতোই এবারের বিপিএল সবচেয়ে বড় আকর্ষণ হওয়ার কথা ছিল ক্রিস গেইল। আর এখন টুর্নামেন্টে তাঁর থাকা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। টুর্নামেন্ট শুরুর আগেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নেতিবাচকভাবে এল বিপিএল। বিসিবি ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গেইল সমস্যার সমাধানের চেষ্টা করছে। একই সঙ্গে গেইলের বিকল্প খোঁজার চেষ্টাও চলছে। কিন্তু শেষ মুহূর্তে ক্রিকেটার খুঁজে পাওয়া সহজ নয়।…
Read Moreবিএনপিতে হঠাৎ করে গ্রেপ্তারের আতঙ্ক
২৯ নভেম্বর ,২০১৯(বিবিনিউজ):বিএনপিতে হঠাৎ করে গ্রেপ্তারের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনুমতি ছাড়া রাজধানীতে বিক্ষোভের পর গ্রেপ্তারের ঘটনায় দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে এ আতঙ্ক ছড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়ার পর অবশ্য কেন্দ্রীয় নেতা হাফিজউদ্দিন আহমেদ, খায়রুল কবির খোকন ও ইশতিয়াক আজিজ উলফাত বিকেলে নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতাও গতকালই উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন। হাফিজউদ্দিন আহমেদ ও খায়রুল কবিরকে গতকাল হাইকোর্টের ফটক থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক…
Read Moreজাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুহিরো মারা গেছেন
২৯ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোনে ১০১ বছর বয়সে মারা গেছেন। আজ স্থানীয় মিডিয়ার খবরে এ কথা জানানো হয়। নাকাসোনে ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজয়ের বিপর্যয় কাটিয়ে উঠতে শীতল যুদ্ধকালে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য বিশেষ ভূমিকা পালন করেন। তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরে তার পররাষ্ট্র নীতি তুলে ধরে ইউরোপ এবং আমেরিকাকে জাপানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেন।
Read Moreধামরাইয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
২৯ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে দড়ি ছিড়ে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরো এক শ্রমিককে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ধামরাইয়ের বালিত্থা এলাকায় একেএইচ গ্রুপের নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলা থেকে পড়ে আহত হলে হাসপাতালে নেয়ার পথে একজন ও সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আরেক শ্রমিকের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক ডা. নূর হোসেন রবিন। নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বারোরচিয়া গ্রামের বৃদ্ধ মিয়ার ছেলে ইদুল মিয়া (২৪) ও একই এলাকার আজিম (২৩)। নিহতদের সহকর্মী…
Read Moreপ্রতি তিন ইটভাটার একটি অবৈধ
২৯ নভেম্বর, ২০১৯(বিবিনিউজ):দেশের ইটভাটাগুলোর তিনটির একটি অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এগুলোর পরিবেশগত ছাড়পত্র যেমন নেই, তেমনি পরিবেশবান্ধব প্রযুক্তিও গ্রহণ করেনি। সারা দেশে এমন ইটভাটা তিন হাজারের বেশি। পরিবেশ অধিদপ্তর গত বুধবার এসব অবৈধ ইটভাটার প্রাথমিক তালিকা করেছে। এসব ইটভাটা মারাত্মক বায়ুদূষণের বড় উৎস। বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ারভিজ্যুয়ালের তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় বিশ্বের ৯১টি বড় শহরের মধ্যে ঢাকার বায়ুমান ছিল দূষণের দিক থেকে দ্বিতীয়। চলতি মাসের প্রায় পুরো সময়েও ঢাকা বিশ্বের অন্যতম দূষিত বায়ুর শহর হিসেবে পরিচিতি পেয়েছে। দূষণের পরিস্থিতিতে গত সোমবার আন্তমন্ত্রণালয় বৈঠক করে বায়ুদূষণরোধে নানা পদক্ষেপের ঘোষণা…
Read Moreডেঙ্গু রোগীর সংখ্যা লাখ ছাড়াল
২৯ নভেম্বর ,২০১৯(বিবিনিউজ):সরকারি হিসেবে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে। কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়শা আক্তার বলেন, ঢাকা শহরের সরকারি ও স্বায়ত্তশাসিত ১২টি হাসপাতাল, বেসরকারি ২৯টি হাসপাতাল ও ৬৪ জেলার সিভিল সার্জনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডেঙ্গু রোগীদের এই হিসাব দেওয়া হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত নজরদারি করে শুধু এমন হাসপাতালগুলোর তথ্য এখানে আছে। এ বছর জুনের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ ঢাকা শহরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে দেখা যায়। জুলাই…
Read Moreবঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
২৯ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, “সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যামের অষ্টাদশ শীর্ষ সম্মেলন, ১৬-১৯ নভেম্বর আরব আমিরাতের দুবাই এয়ার শো এবং ২২ নভেম্বর ভারতের কলকাতায় বাংলাদেশ-ভারত প্রথম দিবারাত্রি টেস্ট ম্যাচ উদ্বোধনী উপলক্ষে সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।” প্রেস সচিব বলেন, “এসময় প্রধানমন্ত্রী তার সফর সম্পর্কিত তিনটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন।” প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী…
Read More