দলের ব্যর্থতার মাঝেও মুশফিক-লিটনের উন্নতি

২৮ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : সদ্যই শেষ হলো ভারতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। দুই ম্যাচে লড়াইয়ের ছিটেফঁটাও দেখাতে পারেনি বাংলাদেশ। দু’টিতেই ইনিংস ব্যবধানে হারতে হয় তাদের। বেশি হতাশার ছিলো দিবা-রাত্রির টেস্টেও পারফরমেন্স। মাত্র ২ দিন ৪৭ মিনিটে নিজেদের প্রথম গোলাপি বলের টেস্টে হার মানে টাইগাররা। দলের ব্যর্থতার মাঝেও ব্যাট হাতে উজ্জল ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দুই ম্যাচে চার ইনিংস ব্যাট করে দু’টি হাফ-সেঞ্চুরি করেন মুশি। ইন্দোরে প্রথম টেস্টে ৪৩ ও ৬৪ রান করেন মুশফিক। আর কলকাতার ইডেনে গোলাপি বলের টেস্টে শুন্য ৭৪ রান করেন তিনি। ফলে…

Read More

খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট চেয়েছে আপিল বিভাগ

২৮ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদন্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে মেডিক্যাল বোর্ডের রিপোর্ট চেয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ৫ ডিসেম্বরের মধ্যে এ প্রতিবেদন আপিল বিভাগে দাখিল করতে হবে। ওইদিনই আদেশের জন্য দিন ধার্য রেখেছেন আদালত।প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আজ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ ও জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়ার…

Read More

৪ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২৮ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সৌর বিদ্যুৎ সরবরাহ স্থাপনা, বিশ্বের ৭ম বৃহৎ ফোর টায়ার ন্যাশনাল ডাটা সেন্টার, ভ্রাম্যমান গবেষণা তরী এবং শিপিং কর্পোরেশনের ৫টি নতুন জাহাজসহ চারটি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধনে সন্তোষ প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেন, এসব প্রকল্প দেশের জনগণের বিশেষ করে প্রকল্প আওতাধীন স্থানীয় জনগণের জীবন-মানের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। প্রকল্পগুলো হচ্ছে- পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ (১ম…

Read More

ধামরাইয়ে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে

ধামরাই,২৮ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):হাইকোর্টের নির্দেশে ঢাকার ধামরাইয়ে বিভিন্ন অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যামাণ আদালত। সেই সাথে অবৈধ ইটভাটার মালিকদের জরিমানা করা হয়েছে কয়েক লক্ষ টাকা। বৃহস্পতিবার দুপুরে ধামরাইর ডাউটিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোকছেদুর রহমান নেতৃত্বে এ অভিযান পরিচালানা করা হয়। অভিযানে এসময় স্থানীয় র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোকছেদুর রহমান জানায় হাইকোর্টের নির্দেশে আজ ধামরাইর ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয় এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় স্থানীয় হালিমা বিক্সস,সান বিক্সস,ইউএস বিক্সস,এমডিসিসহ বেশ কয়েকটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয় সেই সাথে ওই সব ইটভাটার…

Read More