ধামরাইয়ে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে

ধামরাই,২৮ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):হাইকোর্টের নির্দেশে ঢাকার ধামরাইয়ে বিভিন্ন অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যামাণ আদালত। সেই সাথে অবৈধ ইটভাটার মালিকদের জরিমানা করা হয়েছে কয়েক লক্ষ টাকা।
বৃহস্পতিবার দুপুরে ধামরাইর ডাউটিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোকছেদুর রহমান নেতৃত্বে এ অভিযান পরিচালানা করা হয়। অভিযানে এসময় স্থানীয় র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোকছেদুর রহমান জানায় হাইকোর্টের নির্দেশে আজ ধামরাইর ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয় এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় স্থানীয় হালিমা বিক্সস,সান বিক্সস,ইউএস বিক্সস,এমডিসিসহ বেশ কয়েকটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয় সেই সাথে ওই সব ইটভাটার মালিকদের জরিমানা করা হয় কয়েক লক্ষ টাকা। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
স্থানীয়দের দাবি ধামরাইয়ে অবৈধ ইটভাটার ছড়াছড়ি প্রশাসনের নাকের ডগায় পরিবেশ দুষণ করে বিভিন্ন বাসা বাড়ি কৃষি জমির পাশে ও স্কুলের আঙিনায় এসব ইটভাটা গড়ে তুলেছে কিছু অসাধু ব্যবসায়ী। অবিলম্বে এসব ইটভাটা ভেঙ্গে ফেলার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন তারা।
অভিযানে এসময় পরিবেশ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত দুদিন আগে ঢাকার আশেপাশে সকল প্রকার অবৈধ ইটভাটা ভাঙ্গার নির্দেশ দেন হাইকোর্ট।

Related posts

Leave a Comment