২১ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : ঢাকাসহ বিভাগ ও জেলা পার্যায়ে পেঁয়াজ ৪৫ টাকা মূল্যে বিক্রি জোরদার করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকাসহ সারাদেশে বিভাগ ও জেলা পার্যায়ে ৪৫ টাকা মূল্যে পেঁয়াজ বিক্রি জোরদার করেছে টিসিবি। ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে এ পেঁয়াজ বিক্রি চলছে। সরকার বিশেষ উদ্যোগ নিয়ে আকাশ ও সমুদ্র পথে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি শুরু করেছে। ইতিমধ্যে আকাশ ও সমুদ্র পথে পেঁয়াজের চালানগুলো দেশে পৌঁছাতে শুরু করেছে।…
Read MoreDay: November 21, 2019
পিইসিতে শিশুদের বহিষ্কার করা কেন অবৈধ না
২১ নভেম্বর ,২০১৯(বিবিনিউজ):প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় শিশুদের বহিষ্কার করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বহিষ্কার হওয়া শিশুদের পুনরায় পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত এ রুল দেন। একই সঙ্গে এ-সংক্রান্ত শৃঙ্খলা ভঙ্গবিষয়ক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত বছরের জারি করা নির্দেশনার ১১ নম্বর অনুচ্ছেদ কেন অবৈধ হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। ‘পিইসি পরীক্ষায় শিশু বহিষ্কার কেন’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন…
Read Moreসড়ক আইন প্রয়োগে বাড়াবাড়ি হবে না: সেতুমন্ত্রী
২১ নভেম্বর ,২০১৯(বিবিনিউজ):আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পরিবহন ধর্মঘট আর নেই। তাই যান চলাচলে বিঘ্ন ঘটার কোনো কারণ নেই। কথাবার্তা হয়ে গেছে। আইন প্রয়োগে অহেতুক বাড়বাড়ি হবে না। বাড়াবাড়িটা না হলে সমস্যা হবে না।’ আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ২১ তম জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির সাংস্কৃতিক উপ-কমিটির এক সভা শেষে সাংবাদিকদের কাছে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আজও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। সড়ক পরিবহন আইন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন,…
Read Moreইতালিতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ
২১ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : ইতালির সিসিলিতে আতশবাজির একটি কারখানায় বুধবার বিস্ফোরণে পাঁচজনের প্রাণহানি ঘটেছে। কারখানাটি পারিবারিকভাবে পরিচালিত হতো। সিসিলির মাসিনা অঞ্চলের বার্সেলনা পোজো ডি গোটোয় এ বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে দুই কর্মী ও কোস্টা কোম্পানির মালিকের ৭১ বছর বয়সী স্ত্রী মারা প্রাণ হারায়। পুলিশ জানায়, মালিকের ছেলে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হওয়ায় হাসপাতালে নেয়া তিনি চারজনের একজন ছিলেন। আহত একজন পরে হাসপাতালে মারা যায়। পুলিশ কমান্ডার জিয়ানকারমিন কারুসন বলেন, ‘সেখানে দু’টি বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’ তিনি আরো জানান, ওয়েল্ডিং সরঞ্জামাদি থেকে এ বিস্ফোরণ ঘটে বলে ধারণা…
Read Moreইডেন টেস্টের প্রথম চার দিনের টিকিট শেষ
২০ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : কলকাতার ইডেন গার্ডেনসে আগামী ২২ নভেম্বর শুরু হওয়া বাংলাদেশ-ভারতের মধ্যকার দিবা-রাত্রির টেস্টের প্রথম চার দিনের টিকিট শেষ বলে জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। এই প্রথমবারের মত দিবা-রাত্রির খেলতে নামবে টিম ইন্ডিয়া। বাংলাদেশ দলেরও এটাই দিবা-রাত্রির প্রথম টেস্ট। তাই গোলাপি বলের টেস্টকে ঘিরে ভারতের ক্রিকেটপ্রেমিদের আগ্রহ আকাশচুম্বি। অবশ্য এর পেছনে বড় অবদান বিসিসিআই’র সভাপতি গাঙ্গুলীর। আসন্ন ঐতিহাসিক টেস্টকে স্মরনীয় করে রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (সিসিআই) সভাপতি গাঙ্গুলী এবং ক্রিকেট এসাসিয়েশন অব বেঙ্গল(সিএবি) টিম। ম্যাচটি প্রত্যক্ষ করতে ইতোমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে…
Read Moreবাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
২১ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সশস্ত্র বাহিনী দিবস-২০১৯’ উপলক্ষ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঢাকা সেনানিবাসের ‘শিখা অনির্বাণে’ পুষ্পার্ঘ্য অর্পণ করে এই শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী শিখা অনির্বাণের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের পর মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের মহান আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী এবং বিমান বাহিনীর বাছাইকৃত চৌকষ সদস্যের একটি দল এ সময় গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রী…
Read More