সাভার,৫ নভেম্বের,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এসময় সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রলীগ মিছিল নিয়ে গেলে আন্দোলনকারীদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ অবস্থানরত আন্দোলনকারীদের তুলে দেয়ার চেষ্টা করে বলে তারা অভিযোগ করেছেন। আন্দোলনকারীদের অভিযোগ, মিছিল সহকারে ছাত্রলীগ নেতাকর্মীরা গিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর দুপুর ১ টার দিকে উপাচার্য প্রফেসর ড.ফারজানা…
Read More