১৪ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ): বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আগামী ১৬ নভেম্বর শনিবার সকাল ১১ টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নির্মল রঞ্জন গুহ। লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলনের জন্য আমরা প্রস্তুত। ইতিমধ্যে সম্মেলন স্থলের মঞ্চ এবং প্যান্ডেলসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।…
Read MoreDay: November 14, 2019
আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট
১৪ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ): ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের বিদুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট পিটিশন করা হয়েছে । দৈনিক প্রথম আলোর শিশু কিশোর সাময়িকী ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ রিট আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করেন। এর আগে গত ৩ নভেম্বর ওই কলেজের সাবেক শিক্ষার্থী ওবায়েদ আহমেদের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ রেজিস্ট্রি ডাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। নোটিশে ক্ষতিপূরণ দিতে বলা হয় দৈনিক প্রথম আলোর প্রকাশক, সম্পাদক এবং…
Read Moreটস জিতে ব্যাটিং-এ বাংলাদেশ
১৪ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এ সফরকারী বাংলাদেশ। ইন্দোরের হলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। টেস্টের লড়াইয়ের আগে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো ভারত। বাংলাদেশ একাদশ : মোমিনুল হক (অধিনায়ক), ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ ও এবাদত হোসেন। ভারত একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদব।
Read Moreপিকেএসএফ আয়োজিত ‘উন্নয়ন মেলা ২০১৯’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৪ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ক্ষুদ্র ঋণের ব্যর্থতার কথা তুলে ধরে বলেছেন, কেউ কেউ এর প্রবক্তা হিসেবে নাম-যশ কামালেও বাস্তবতা হচ্ছে যে দেশের জনগণ এর অতটা সুফল পায়নি। তিনি বলেন, ‘এক সময় আমরা দেখেছি ক্ষুদ্র ঋণ নিয়ে (কর্মসূচি) কেউ কেউ খুব বাহবা নেয়ার চেষ্টা করেছেন। এক সময় আমরাও এটাকে সমর্থন দিয়েছিলাম, ভেবেছিলাম যে এর মাধ্যমে বুঝি মানুষ দরিদ্র্যসীমার ওপরে উঠতে পারবে।’ ‘কিন্তু যখন আমরা বিষয়টা আরো গভীরভাবে দেখলাম, তাতে দেখলাম, আসলে এর মাধ্যমে দারিদ্র ঠিক বিমোচন হয় না। দারিদ্র লালন-পালন হয়’,যোগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ…
Read More