শুরুর আগেই বিপিএল বিতর্কে

২৯ নভেম্বর ,২০১৯(বিবিনিউজ):হ-য-ব-র-ল অবস্থার মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে বিপিএলের সপ্তম আসর। তার ওপর আবার নতুন করে যোগ হলো ক্রিস গেইল-বিতর্ক। বিপিএল ড্রাফট থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গেইলকে দলে নিলেও গেইল নাকি এ ব্যাপারে কিছুই জানতেন না। অথচ বরাবরের মতোই এবারের বিপিএল সবচেয়ে বড় আকর্ষণ হওয়ার কথা ছিল ক্রিস গেইল। আর এখন টুর্নামেন্টে তাঁর থাকা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। টুর্নামেন্ট শুরুর আগেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নেতিবাচকভাবে এল বিপিএল। বিসিবি ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গেইল সমস্যার সমাধানের চেষ্টা করছে। একই সঙ্গে গেইলের বিকল্প খোঁজার চেষ্টাও চলছে। কিন্তু শেষ মুহূর্তে ক্রিকেটার খুঁজে পাওয়া সহজ নয়।…

Read More

বিএনপিতে হঠাৎ​ করে গ্রেপ্তারের আতঙ্ক

২৯ নভেম্বর ,২০১৯(বিবিনিউজ):বিএনপিতে হঠাৎ​ করে গ্রেপ্তারের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনুমতি ছাড়া রাজধানীতে বিক্ষোভের পর গ্রেপ্তারের ঘটনায় দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে এ আতঙ্ক ছড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়ার পর অবশ্য কেন্দ্রীয় নেতা হাফিজউদ্দিন আহমেদ, খায়রুল কবির খোকন ও ইশতিয়াক আজিজ উলফাত বিকেলে নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতাও গতকালই উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন। হাফিজউদ্দিন আহমেদ ও খায়রুল কবিরকে গতকাল হাইকোর্টের ফটক থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক…

Read More

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুহিরো মারা গেছেন

২৯ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোনে ১০১ বছর বয়সে মারা গেছেন। আজ স্থানীয় মিডিয়ার খবরে এ কথা জানানো হয়। নাকাসোনে ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজয়ের বিপর্যয় কাটিয়ে উঠতে শীতল যুদ্ধকালে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য বিশেষ ভূমিকা পালন করেন। তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরে তার পররাষ্ট্র নীতি তুলে ধরে ইউরোপ এবং আমেরিকাকে জাপানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেন।

Read More

ধামরাইয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

২৯ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে দড়ি ছিড়ে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরো এক শ্রমিককে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ধামরাইয়ের বালিত্থা এলাকায় একেএইচ গ্রুপের নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলা থেকে পড়ে আহত হলে হাসপাতালে নেয়ার পথে একজন ও সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আরেক শ্রমিকের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক ডা. নূর হোসেন রবিন। নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বারোরচিয়া গ্রামের বৃদ্ধ মিয়ার ছেলে ইদুল মিয়া (২৪) ও একই এলাকার আজিম (২৩)। নিহতদের সহকর্মী…

Read More

প্রতি তিন ইটভাটার একটি অবৈধ

২৯ নভেম্বর, ২০১৯(বিবিনিউজ):দেশের ইটভাটাগুলোর তিনটির একটি অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এগুলোর পরিবেশগত ছাড়পত্র যেমন নেই, তেমনি পরিবেশবান্ধব প্রযুক্তিও গ্রহণ করেনি। সারা দেশে এমন ইটভাটা তিন হাজারের বেশি। পরিবেশ অধিদপ্তর গত বুধবার এসব অবৈধ ইটভাটার প্রাথমিক তালিকা করেছে। এসব ইটভাটা মারাত্মক বায়ুদূষণের বড় উৎস। বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ারভিজ্যুয়ালের তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় বিশ্বের ৯১টি বড় শহরের মধ্যে ঢাকার বায়ুমান ছিল দূষণের দিক থেকে দ্বিতীয়। চলতি মাসের প্রায় পুরো সময়েও ঢাকা বিশ্বের অন্যতম দূষিত বায়ুর শহর হিসেবে পরিচিতি পেয়েছে। দূষণের পরিস্থিতিতে গত সোমবার আন্তমন্ত্রণালয় বৈঠক করে বায়ুদূষণরোধে নানা পদক্ষেপের ঘোষণা…

Read More

ডেঙ্গু রোগীর সংখ্যা লাখ ছাড়াল

২৯ নভেম্বর ,২০১৯(বিবিনিউজ):সরকারি হিসেবে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে। কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়শা আক্তার বলেন, ঢাকা শহরের সরকারি ও স্বায়ত্তশাসিত ১২টি হাসপাতাল, বেসরকারি ২৯টি হাসপাতাল ও ৬৪ জেলার সিভিল সার্জনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডেঙ্গু রোগীদের এই হিসাব দেওয়া হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত নজরদারি করে শুধু এমন হাসপাতালগুলোর তথ্য এখানে আছে। এ বছর জুনের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ ঢাকা শহরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে দেখা যায়। জুলাই…

Read More

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

২৯ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, “সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যামের অষ্টাদশ শীর্ষ সম্মেলন, ১৬-১৯ নভেম্বর আরব আমিরাতের দুবাই এয়ার শো এবং ২২ নভেম্বর ভারতের কলকাতায় বাংলাদেশ-ভারত প্রথম দিবারাত্রি টেস্ট ম্যাচ উদ্বোধনী উপলক্ষে সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।” প্রেস সচিব বলেন, “এসময় প্রধানমন্ত্রী তার সফর সম্পর্কিত তিনটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন।” প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী…

Read More