সাভার,২৯ ফেব্রুয়ারি,২০২০(বিবিনিউজ):সাম্প্রদায়িক শক্তি গণতান্ত্রিক দেশের বড় শক্তি বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
শনিবার দুপুরে সাভারের বিরুলিয়ার বেরিবাধ এলাকায় ঢাকা বোট ক্লাব লিমিটেডের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী এসময় আরও বলেন,বাংলাদেশে যে কয়টি ধর্ম আছে সকল ধর্মের প্রতি মানুষের স্বাধীনতা ভোগ করতে দেওয়া বর্তমান সরকারের মুল লক্ষ। এই সরকারের সময় সকল ধর্মের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে উল্লেখ করে তিনি আরও বলেন ভারতে মুসলমান নির্যাতনের বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয় প্রত্যেকটি দেশে সাম্প্রতায়িক সম্প্রীতি নিয়ে দেশ চালাতে হয়। বাংলাদেশের সকল মানুষের সুখ শান্তি চিন্তা করে প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে । মুজিব বর্ষ বায়তুল মোকারমে এক’শ জন হাফেজ দ্বারা কোরআন খতম দেওয়া হবে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
অনুষ্ঠানে এসময় জাতীয় সংসদে বিরোধী দলীয় চীপ হুইপ মশিউর রহমান রাঙ্গা,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্র্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম,সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ,র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদসহ আরো অনেকে।
সাম্প্রদায়িক শক্তি গণতান্ত্রিক দেশের বড় শক্তি:ধর্ম প্রতিমন্ত্রী
