নাঈম–আফিফকে নিয়ে পরিকল্পনা

২৭ ফেব্রুয়ারি, ২০২০(বিবিনিউজ):দুজনই বাঁ হাতি ব্যাটসম্যান। দুজনই ভীষণ প্রতিভাবান আর সম্ভাবনাময়, এরই মধ্যে নিজেদের চিনিয়েছেন টি-টোয়েন্টিতে। দুই ক্রিকেটারকে নিয়ে লম্বা মেয়াদে পরিকল্পনা আছে বিসিবির। আফিফ হোসেন আর মোহাম্মদ নাঈম এখন খুব একটা অপরিচিত মুখ নন বাংলাদেশ দলে। দুজনেরই আন্তর্জাতিক অভিষেক হয়ে গেছে, বাংলাদেশ টি-টোয়েন্টি দলে বেশ নিয়মিতই তাঁরা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে এ দুজনের প্রথমবারের মতো ওয়ানডে দলে ঢোকাটা তাই বিশেষ চমক তৈরি করেনি। তবে নাঈম-আফিফের অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যাটা ভীষণ তাৎপর্যপূর্ণ। ওয়ানডে দল ঘোষণার দিনে মিনহাজুল এ দুজনকে নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছিলেন, ‘সাদা বলে নাঈম-আফিফকে নিয়ে আমাদের লম্বা মেয়াদে…

Read More

মুক্তিযুদ্ধের প্রধান সাহায্যকারী ও বড় মিত্র দেশ ভারত : কাদের

২৭ ফেব্রুয়ারি, ২০২০(বিবিনিউজ):আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের প্রধান সাহায্যকারী ও মিত্র দেশ হিসেবে ভারতকে মুজিব বর্ষে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, তাদের দেশের অভ্যন্তরের বিষয়ে যে সংঘাত, সংঘর্ষ, এটা চিন্তা করে আমরা তাদের আমন্ত্রণ জানাইনি। মুক্তিযুদ্ধের প্রধান সাহায্যকারী ও সবচেয়ে বড় মিত্র দেশ ভারত। ওবায়দুল কাদের আজ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্বকে আমরা বাদ দেব এটাতো চিন্তাও করা যায়…

Read More

এডিস মশা নিয়ন্ত্রণে আগাম কার্যকর পদক্ষেপ নিতে হবে : প্রধানমন্ত্রী

২৭ ফেব্রুয়ারি, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ষা মওসুম শুরুর আগেই ডেঙ্গু রোগ সৃষ্টিকারি এডিস মশা নির্মূলে আগাম কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর উত্তর ও দক্ষিণের নব-নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন,‘ডেঙ্গু একটি সমস্যা আকারেই দেখা দিয়েছে। কাজেই এখন থেকেই নব-নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের এডিস মশা নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’ শেখ হাসিনা আজ সকালে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে একথা বলেন। তিনি এডিস মশা নিয়ন্ত্রণে যথাযথ ওষুধের কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘মশা আপনার…

Read More

সাভারের গাজিরচট এ এম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শেষ হলো

ষ্টাফ রিপোর্টার:জমকালো ডিসপ্লে ও ক্রীড়া নৈপূন্য প্রদর্শণের মাধ্যমে শেষ হল সাভারের গাজিরচট এ এম স্কুল এন্ড কলেজের ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিষ্ঠানের গভার্ণিং বডির সভাপতি এনামূল হক মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি। মন্ত্রী জাতীয় পর্যায়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের রাগবিতে চ্যাম্পিয়ন ও ক্রিকেটে রানার আপ হওয়ায় নারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং তাদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদের চয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ভাইস চেয়ানম্যান শাহাদাৎ হোসেন খান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং শিক্ষার্থী ও…

Read More