সাভারের গাজিরচট এ এম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শেষ হলো

ষ্টাফ রিপোর্টার:জমকালো ডিসপ্লে ও ক্রীড়া নৈপূন্য প্রদর্শণের মাধ্যমে শেষ হল সাভারের গাজিরচট এ এম স্কুল এন্ড কলেজের ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিষ্ঠানের গভার্ণিং বডির সভাপতি এনামূল হক মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি। মন্ত্রী জাতীয় পর্যায়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের রাগবিতে চ্যাম্পিয়ন ও ক্রিকেটে রানার আপ হওয়ায় নারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং তাদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদের চয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ভাইস চেয়ানম্যান শাহাদাৎ হোসেন খান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment