স্টাফ রিপোর্টার, ০৩ মে ২০২১(বিবিনিউজ): সাভারে অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভার পৌর এলাকার কাতলাপুরের বংশী নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে,সকালে কাতলাপুরের বংশী নদীর কিনারে এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা ও নৌ পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই যুবকের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। দুর্বৃওরা তাকে হত্যা করে লাশ গুম করার জন্য নদীতে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন,অজ্ঞাত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাভারের কাতলাপুরে বংশী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার
