৪ মে ২০২১(বিবিনিউজ ডেস্ক ):মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ধনকুবের বিলগেটসের সাথে তার স্ত্রী মেলিন্ডার প্রথম দেখা হয়েছিল ১৯৮৭ সালে। এরপর দীর্ঘ সাত বছর প্রণয়ে আবন্ধ ছিলেন তারা, এরপর বিয়ে। এক বিশেষ প্রতিবেদনে এ খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। বিবিসি বলছে, বিল ও মেলিন্ডার সম্পর্কের শুরুটা ছিল পেশাভিত্তিক। ১৯৮৭ সালে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন মেলিন্ডা। ওই বছরই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রতিষ্ঠানের একটি আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছিলেন তারা। এরপর দুজনের সামনে এগিয়ে যাওয়া। শুরু হয় তাদের তুমুল প্রেম। নেটফ্লিক্সে প্রচারিত এক তথ্যচিত্রে বিলগেটস বলেছেন, ‘আমরা একে অপরের খুব খেয়াল রাখতাম। এখানে দুটি সম্ভাবনা…
Read MoreDay: May 4, 2021
করোনায় এক দিনে নতুন শনাক্ত ১৯১৪,মৃত্যু ৬১
৪ মে ২০২১(বিবিনিউজ ):দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৮টা) পর্যন্ত আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯১৪ জন। আগের দিন সোমবার দেশে শনাক্ত হয়েছিল ১ হাজার ৩৫৯ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১ হাজার ৯১৪ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১১ হাজার ৭০৫ জন। আর আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।…
Read Moreসরকারি সংস্থাকে নিজেদের টাকায় চলার নির্দেশ প্রধানমন্ত্রীর
৪ মে ২০২১(বিবিনিউজ ):বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল), বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মতো সরকারি সব সংস্থাকে নিজেদের টাকায় চলতে হবে। নিজেরা যে টাকা আয় করে, সেই টাকা দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। আজ অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর এই নির্দেশ সাংবাদিকদের জানান। প্রধানমন্ত্রীর বক্তব্যকে উদ্ধৃতি দিয়ে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারি সংস্থাগুলো তো নিজেরা আয় করে। তাহলে যে টাকা আয় করে, সেই টাকা দিয়ে কেন চলতে পারে না। কেন সরকারের দিকে মুখাপেক্ষী হয়ে থাকতে হয়।…
Read Moreভোলার চরফ্যাশনের চাঞ্চল্যকর ডাবল মার্ডারের রহস্য উদঘাটন, আসামী গ্রেপ্তার
৪ মে ২০২১(বিবিনিউজ ):ভোলার চরফ্যাশনে দুই ভাইকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় ভাড়াটে খুনি শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোলা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চট্রগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। এ নিয়ে ওই হত্যা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হলো। আজ মঙ্গলবার (৪ মে) দুপুরে ভোলার পুলিশ সুপার সরকার মো: কায়সার সাংবাদিকদের জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামী শরিফুল ইসলাম ছিলো ভাড়াটে খুনি। দুই সহোদরকে খুন করতে তাকে আড়াই লাখ টাকায় ভাড়া করে চট্রগ্রাম থেকে চরফ্যাশনে আনা হয়েছিলো। হত্যাকান্ডের মুল পরিকল্পনাকারী বেলালসহ ৪ জন…
Read Moreআশুলিয়ায় গার্মেন্টসে চাঁদাবাজি এবং শ্রমিক আহত ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা
স্টাফ রিপোর্টার,৪ মে ২০২১(বিবিনিউজ ):চাঁদা না পেয়ে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় হামলা চালিয়ে পাঁচ শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। এঘটনায় সন্ত্রাসীদের বিচার চেয়ে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার চক্রবর্তী এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।মঙ্গলবার বিকেলে আশুলিয়ার চক্রবর্তী এলাকায় কেএসি ফ্যাশন ওয়ার লিমিটেড কারখানায় এঘটনা ঘটে।কেএসি ফ্যাশন ওয়ার লিমিটেডের পরিচালক ফারুক আহমেদ বলেন,দুই এ মে গাজীপুর সিটি করর্পোরেশনের দুই নং ওয়ার্ড কাউন্সিলর মোন্তাজ উদ্দিন মন্ডল পায় ৬০ থেকে ৭০ জন সন্ত্রাসীকে নিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ওই কারখানায় কয়েক লক্ষ টাকা চাঁদা দাবি করতে যান। এসময়…
Read Moreশঙ্কায় আছে ভারতীয় ক্রিকেট বোর্ড
৪ মে ২০২১(বিবিনিউজ ডেস্ক ):ভারতে করোনার ভয়াবহ ঢেউয়ের মধ্যে আইপিএল আয়োজন নিয়ে প্রশ্ন আছে, আছে তীব্র সমালোচনা। এ নিয়ে আদালত পর্যন্ত যাচ্ছেন অনেকে। কিন্তু এ মুহূর্তে আইপিএলের অন্দরমহলে করোনার যে অবস্থা, তাতে টুর্নামেন্টটি মাঝপথেই বন্ধ করে দিতে হয় কি না, সে শঙ্কায় পড়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ অবস্থায় কলকাতা আর বেঙ্গালুরুর ভেন্যু বাতিল করে ওই দুই রাউন্ডের সব খেলা একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার আলোচনা শুরু হয়ে গেছে। এ সপ্তাহের শুরুতেই আইপিএলের জৈব সুরক্ষাবলয় ভেদ করে করোনা হানা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের ভেতরে। কলকাতার…
Read Moreতৃণমূল প্রায় ৪৮ শতাংশ (৪৭.৯৪%) ভোট পেয়েছে
৪ মে ২০২১(বিবিনিউজ ):পশ্চিমবঙ্গের বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস মোট ২১৩টি আসন পেয়েছে। ২০১৬ সালের নির্বাচন থেকে এবার আসন বেড়েছে দুটি। বেড়েছে ভোট পাওয়ার হারও। এবার তৃণমূল প্রায় ৪৮ শতাংশ (৪৭.৯৪%) ভোট পেয়েছে, যা তারা অতীতে কখনো পায়নি। বস্তুত ১৯৭২ সালের পর গত ৫০ বছরে এককভাবে কোনো দল পশ্চিমবঙ্গে এত বেশি ভোট পায়নি। ১৯৭২ সালে ৪৯ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস। আর পশ্চিমবঙ্গে ভোটের ৭০ বছরের ইতিহাসে ভোটপ্রাপ্তির দিক থেকে তৃণমূল এখন দ্বিতীয় স্থানে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা ও রাজ্যসভার সাংসদ শুখেন্দুশেখর রায় প্রথম আলোকে বলেন, এটা বিরাট তাৎপর্যপূর্ণ একটা ঘটনা।…
Read Moreধামরাইয়ে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন ডি- লিংক মালিক সমিতির কর্মকর্তারা
স্টাফ রিপোর্টার,৪ মে ২০২১(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে ৫০০ পরিবহন কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন ডি- লিংক মালিক সমিতির কর্মকর্তারা । ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা বাসষ্ট্যান্ডের ডি- লিংক পরিবহন অফিসের সামনে সোমবার বিকেলে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে । মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে টানা দু- সপ্তাহের লকডাউনে ধামরাইয়ে পরিবহন শ্রমিকরা কর্মহীন হয়ে পরে । আর পরিবহন শ্রমিকদের কথা চিন্তা করে প্রায় ৫০০ পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন ডি- লিংক পরিবহন সমিতির ব্যবস্থাপনা পরিচালক মো: সাইফুল ইসলাম রতন এসময় উপস্থিত ছিলেন ডি- লিংক পরিবহনের চেয়ারম্যান মো: হাকিম মনজু ও…
Read Moreসাভারে কৃষকদের ধান কেটে দিয়েছে ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা
স্টাফ রিপোর্টার,৪ মে ২০২১(বিবিনিউজ ): সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রামে শ্রমিক সংকটে ধান কাটতে না পারা কৃষকদের জমির ধান কেটে ঘরে তোলা ও মাড়াই করে দিয়েছে ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।দ্বিতীয় দফায় করোনাভাইরাস মহামারীর ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নির্দেশনায় শ্রমিক সংকটে অসহায় কৃষকদের পাশে দাড়িয়েছে বলে জানান ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা। সকালে সায়েম মোল্লা তার দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে বনগাঁও ইউনিয়নের…
Read Moreসাভারে গ্যাসের রাইজারে ভয়াভহ আগুন
স্টাফ রিপোর্টার,৪ মে ২০২১(বিবিনিউজ ): সাভারে গ্যাসের রাইজারে ভয়াভহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বেশ কিছু বাড়ি ঘর। ভোর রাতে সাভারের রাজাশনের ধরেন্ডা এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস জানায়,ভোর রাতে ধরেন্ডা এলাকায় একটি বাড়ির গ্যাসের রাইজারে ভয়াভহ আগুন লাগে। পরে স্থানীয়রা সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বজ্রপাত থেকে আগুনের সুত্রপাত্র হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। স্থানীয়দের দাবি সাভার ও আশুলিয়ায় প্রায়ই গ্যাস লাইনের লিকেজ থেকে রাইজারে আগুন লেগে বাড়ি ঘর ও মানুষের ক্ষতি হচ্ছে।…
Read More