ঢাকা জেলা পরিষদের অর্থায়নে দোহারে ৩ হাজার অসহায় দুঃস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার,১২মে ২০২১(বিবিনিউজ): ঢাকার দোহার উপজেলায় ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ৩ হাজার অসহায় দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান। দুপুরে উপজেলার মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বজুলুর রহমান কামাল,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ঢাকা জেলা প্যানেল চেয়ারম্যান শাজাহান মোল্লা, জার্মান প্রবাসী মোরাদ বেপারী, আওয়ামীলীগ নেতা সোলাইমান বেপারী, শেখ শাহবুদ্দিন, মোস্তফা মোল্লা, মোসারফ হোসেন, সাজ্জাদ হোসেন সাজু প্রমুখ।

Read More

সাভার ও ধামরাইয়ে শপিংমলগুলোতে স্বাস্থ্য বিধির উপেক্ষা

স্টাফ রিপোর্টার,১২মে ২০২১(বিবিনিউজ):শেষ মুহুর্তে জমে উঠেছে সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে ঈদ বাজারের কেনা কেটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মার্কেটগুলোতে বেচা কেনা চলে। মার্কেটগুলোতে ক্রেতাদের অনেক ভীড় থাকলেও স্বাস্থ্য বিধির কোন বালাই নেই। বেচা কেনা ভালো থাকায় দোকানীরা ভালো দাম পাচ্ছেন। বাহারী রকমের পোশাক উঠানো হয়েছে শপিংমলগুলোতে। এদিকে মার্কেট ছাড়াও ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতাদের ব্যাপক ভীড় লক্ষ করা গেছে। মার্কেটে আসা ক্রেতাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন যাতে কোন ধরনের ছিনতাই বা কোন অপরাধমুলক ঘটনা না ঘটে।

Read More

বর্তমান সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পাবে না :ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,১২মে ২০২১(বিবিনিউজ):বর্তমান সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পায়না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সাভার উপজেলা পরিষদে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,দুর্নীতি মুক্ত সমাজ গড়া বর্তমান সরকারের মুল লক্ষ্য,বর্তমানে সাভার উপজেলায় আইন শৃঙ্খলা সন্তোষজনক ।পরে প্রতিমন্ত্রী,সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের স্বাস্থ্য সুরক্ষা ও এতিম শিশুদের মাঝে কোরআন শরীফ বিতরণ করেন।মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ বিভিন্ন…

Read More