স্টাফ রিপোর্টার,৭ মে ২০২১(বিবিনিউজ):দেশের মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলায় করোনা ভাইরাসের সংক্রমণ কমে এসেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শুক্রবার দুপুরে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সরকার ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধ রাখছে যাতে দেশের মানুষ নিরাপদে থাকেন । তিনি আরও বলেন,করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সকল মানুষকে সরকার সাহায্য করছে ।মতবিনিময় সভায় এসময় সাভার উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Read MoreDay: May 7, 2021
ঢাকার ধামরাইয়ে বসেছে মানুষের হাট
৭ মে,২০২১(বিবিনিউজ): এ দৃশ্য দেখে প্রথমে মনে হবে যে এখানে জনসমাবেশ কিংবা জমিজমা দখলে লাঠি- সোটা নিয়ে দু- পক্ষই মারামারির প্রস্তুতি নিচেছ। কিন্তু আসলে তা নয় । ঢাকার ধামরাইয়ের কালামপুর বাজারে কাক ডাকা ভোর থেকে বসে মানুষ কেনা- বেচার হাট । এই মানুষ কেনা- বেচার হাটে শতকরা আশিজন মানুষ ধান কাটা সহ বিভিন্ন কাজের জন্য বিক্র হলে ও বাকী বিশজনের কপালে কাজ না জোটায় তিন বেলা খাবারের পরিবর্তে খেতে হয় এক বেলা । আর পুরো ধামরাই উপজেলায় প্রায় শতাধিক মানুষ কেনা- বেচার হাট বসেছে । এই মানুষ কেনা- বেচার হাটে…
Read Moreকাতারের অর্থমন্ত্রী গ্রেপ্তার
৭ মে,২০২১(বিবিনিউজ ডেস্ক)কাতারের অর্থমন্ত্রী আলি শরিফ আল-এমাদিকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি তহবিল ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ কথা বলা হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন কাতার নিউজ এজেন্সি জানায়, অর্থমন্ত্রীর পদ থেকে এমাদিকে সরিয়ে দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। এ বিষয়ে তিনি একটি ডিক্রি জারি করেছেন। দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রীকে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতে নির্দেশ দিয়েছেন আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।বিজ্ঞাপন কাতারে আগেও দুর্নীতির অভিযোগে বড় মাপের লোকজন গ্রেপ্তার হয়েছেন। তবে বর্তমান আমির…
Read Moreশিক্ষার্থীদের ভিসা সমস্যা সমাধানের অনুরোধ যুক্তরাষ্ট্রকে
৭ মে,২০২১(বিবিনিউজ):মার্কিন ভিসার জন্য ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে সাক্ষাৎকারের সুযোগ না পাওয়ায় বাংলাদেশের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী তাঁদের ভর্তি ও বৃত্তির সুযোগ হারাচ্ছেন। এ পরিস্থিতিতে ভিসার বিষয়টি সুরাহার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে এ অনুরোধ জানান। আর্ল মিলার ওই দিন সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মূলত বাংলাদেশে টিকার মজুদ কমে আসায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসার সাক্ষাৎকারের প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে জানান, বাংলাদেশের চলমান…
Read Moreআজ গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার দিন
৭মে ,২০২১(বিবিনিউজ):গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনা’র বাংলাদেশে ফিরে আসার দিন আজ ৭ মে। ২০০৭ সালের এ দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা চলাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে শত প্রতিকূলতাকে উপেক্ষা করে বাংলাদেশে ফিরে আসেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ।এর আগে আওয়ামীলীগ সভাপতি এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে তদানীন্তন তত্ত্বাবধায়ক সরকার নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু তিনি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশে ফেরার ঘোষণা দেন। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে বিশ্বব্যাপী। স্বদেশ প্রত্যাবর্তনে তার ঐকান্তিক দৃঢ়তা, সাহস ও গণতন্ত্রকামী দেশবাসীর চাপে তদানীন্তন তত্ত্বাবধায়ক সরকার নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হন।পরবর্তী সময়…
Read Moreডিজিটালাইজেশন হচ্ছে বাংলাদেশের অগ্রগতির লাইফ লাইন
৭ মে,২০২১(বিবিনিউজ):ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল সংযুক্তি হচ্ছে ডিজিটাল যুগের মহাসড়ক।‘ডিজিটালাইজেশন হচ্ছে বাংলাদেশের অগ্রগতির লাইফ লাইন’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, এরই ধারাবাহিকতায় টেলিযোগাযোগ খাত ব্যক্তিগত পর্যায় থেকে এখন রাষ্ট্রীয় জীবনের মূখ্য বিষয়ে দাঁড়িয়েছে। তিনি গ্রাহক সেবার মানোন্নয়নে টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্টদের আরও যত্মশীল হওয়ার প্রয়োজনিয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।মন্ত্রী বলেন, উন্নত গ্রাহক সেবার বিষয়টি এখনো পর্যাপ্ত নয়। মোবাইল ফোন অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে আরও তৎপর হতে হবে।মোস্তাফা জব্বার বৃহস্পতিবার বিকেলে জিএসএমএ’র বাংলাদেশ মোবাইল ইন্ডাষ্ট্রির ট্যাক্স স্টাডির উদ্বোধন উপলক্ষ্যে ভার্চূয়ালী আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়…
Read Moreআগামীকাল বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন
৭ মে,২০২১(বিবিনিউজ): আগামীকাল ২৫শে বৈশাখ। বাংলা সাহিত্যের অনন্যপ্রতিভা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিন। বাংলা ক্যালেন্ডারের দু’টি মুখস্থ করা দিন পঁচিশে বৈশাখ জন্মতিথি, বাইশে শ্রাবণ কবির প্রয়াণতিথি। রবীন্দ্রনাথ বাঙালি ব্যক্তিমননে আবদ্ধ থাকেন বিশেষ ভাবে এই দ’ুটি দিনই।১২৬৮ বঙ্গাব্দের এই দিনে (৭ মে, ১৮৬১ খ্রিষ্টাব্দ) কলকাতায় জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুরবাড়িতে ক্ষণজন্মা এই মানুষটির জন্ম হয়। জন্মদিনের আড়ম্বর নিয়ে কবি নিজেই ১৩৪৩ সালে প্রবাসী পত্রিকায় লিখেছেন, ‘খ্যাতির কলবরমুখর প্রাঙ্গণে আমার জন্মদিনের যে আসন পাতা রয়েছে সেখানে স্থান নিতে আমার মন যায় না। আজ আমার প্রয়োজন স্তব্দতায় শান্তিতে।’দেশে বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতির কারণে কবির জন্মদিন…
Read Moreমিঠুন-দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা
৭ মে,২০২১(বিবিনিউজ):পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বলিউড তারকা মিঠুন চক্রবর্তী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা হয়েছে। কলকাতা ও পুরুলিয়ায় গতকাল বৃহস্পতিবার পৃথক দুটি মামলা করেছে তৃণমূল। রাজ্যে এসব মামলার পাশাপাশি অব্যাহত আছে নির্বাচন-পরবর্তী সংঘর্ষ। গতকাল পুরুলিয়ার মানবাজার এলাকার বোরো থানায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ আনেন পুরুলিয়ার তৃণমূল নেতা সুজিত কুমার মাহাত। তাঁর অভিযোগ, ২৩ মার্চ পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার প্রচারে এসে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বোরো হাটতলা ময়দানে বিজেপির জনসভায় মমতাকে কটাক্ষ করে বলেছিলেন, ‘বারমুডা পরুন দিদি।’ মমতা আহত হওয়ার পর এ…
Read Moreআশুলিয়ায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন বাংলাদেশ সেনাবাহিনী
স্টাফ রিপোর্টার,৭ মে ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেন সাভার সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোরশেদ আলম চৌধুরী।এসময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Read More