স্টাফ রিপোর্টার,১৭ মে ২০২১(বিবিনিউজ ): ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর নিরিবিলি এলাকায় বাস-ট্রাক ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫জনকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে । প্রত্যক্ষদর্শীরা জানান আজ দুপুরের পর ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আশুলিয়া গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করেন ।ঘটনার পরপরই সাভার হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে।
Read MoreDay: May 17, 2021
ধামরাইয়ে সরকারী ভাবে বিনামূল্যে ধান কাটা শুরু
স্টাফ রিপোর্টার,১৭ মে ২০২১(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের কান্দাপটল এলাকায় সরকারী ভাবে বিনামূল্যে কৃষকদের ধান কাটা শুরু হয়েছে ।উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের কান্দাপটল এলাকায় প্রায় ১ শত ৫০ একর জমিতে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বিনামূল্যে বোরো ধান রোপন সহ সার, বীজ দেওয়া হয়েছিল কৃষকদের । আজ সকাল থেকে দুইটি হারভেস্টার মেশিন দিয়ে সম্পন্ন সরকারী খরচে সেই রোপনকৃত ধান কেটে দেওয়া হচেছ । আর এই ধান কাটার উদ্ধোধন করেন উদ্ভিদ সংরক্ষণের পরিচালক কৃষিবিদ ড.মো: আবু সাইদ মিঞা , কৃষিবিদ বশির আহম্মদ সরকার, ও ধামরাই উপজেলা কৃষি…
Read Moreসরকারি আদেশ অমান্য করায় ৪০টি গণপরিবহন আটক
১৭ মে ২০২১(বিবিনিউজ ):গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল রবিবার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত সরকারি আদেশ অমান্য করে গণপরিবহন চলাচল করায় ৪০টি গণপরিবহন আটক করেছে হাইওয়ে পুলিশ। সালনা হাইওয়ে পুলিশের ওসি মীর গোলাম ফারুক জানান, ‘ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সরকারি আদেশ অমান্য করে যানবহন চলাচল করায় রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ৪০টি দূরপাল্লার গণপরিবহনকে আটক করে মামলা দায়ের করা হয়েছে। দূরপাল্লার যানবাহন যাতে না চলাচল করতে পারে সে জন্য হাইওয়ে পুলিশের সদস্যরা তৎপর রয়েছে।’
Read Moreইসরায়েল-ফিলিস্তিন রক্তক্ষয়ী সংঘাত নিয়ন্ত্রণহীন সংকটের জন্ম দিতে পারে:আন্তোনিও গুতেরেস
১৭ মে ২০২১(বিবিনিউজ ডেস্ক):ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার রক্তক্ষয়ী সহিংসতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেছেন, এই সহিংসতা অঞ্চলটিকে একটি নিয়ন্ত্রণহীন সংকটে নিমজ্জিত করতে পারে। গতকাল রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে আন্তোনিও গুতেরেস এই সতর্কতার কথা বলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিলম্বিত বৈঠকটি গতকাল বসে। বৈঠকটি গত শুক্রবারই হওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্রের বিরোধিতায় বৈঠকটি পিছিয়ে যায়। নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘লড়াই অবশ্যই বন্ধ করতে হবে। অবিলম্বে বন্ধ…
Read Moreচলছে দুরপাল্লার বাস, বাড়ছে যানবাহন
১৭ মে ২০২১(বিবিনিউজ): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী যানবাহনের সংখ্যা বাড়ছে। গত শনিবার ও গতকাল রোববারের তুলনায় আজ সোমবার তা দ্বিগুণ হয়েছে। আজ সকাল সাতটা ও সাড়ে আটটার দিকে দুবার মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় অবস্থান করে এ চিত্র জানা গেছে। ঈদের তিন থেকে চার দিন আগে মহাসড়কে উত্তরাঞ্চলগামী যে পরিমাণ ট্রাক, পিকআপ, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করেছে, আজ সে তুলনায় ঢাকামুখী যানবাহনের চাপ বেশি। এর মধ্যে মহাসড়কে দূরপাল্লার বাসসহ উভয়মুখী বাস চলাচলও বাড়ছে। তবে মানুষ মোটরসাইকেলে করে গন্তব্যে বেশি যাচ্ছে। সকাল সাতটার দিকে মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানি এলাকায় ১৫ মিনিট অবস্থান…
Read Moreআজ শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস
১৭ মে ২০২১(বিবিনিউজ):আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ১৭ মে। ১৯৮১ সালের এদিনে দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন।এদিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লী থেকে কোলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছেন।১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। এসময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে তারা রেহাই পান।পরবর্তী সময়ে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয়…
Read Moreসাভারে প্রভাবশালীদের দখলে থাকা খাল উদ্ধার
১৭ মে ২০২১(বিবিনিউজ):সাভারে প্রভাবশালীদের দখলে থাকা একটি সরকারী খাল উদ্ধার করা হয়েছে। সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের উপস্থিতিতে সাভারের ভাগলপুরের শতবর্ষী ওই খালটি উদ্ধার করা হয়। এসময় খালের উপর প্রাচীর নির্মাণ করায় সেগুলোও ভেঙ্গে দেওয়া হয়। স্থানীয় কয়েকজন ভূমিদস্যু কয়েকদিন ধরে ওই শতবর্ষী খালটি দখল করে প্রাচীর নির্মাণ করে আসছিলো।পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে আজ খালটি উদ্ধার করা হয়। খালটি উদ্ধারে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সূত্রঃ-জেলা সংবাদদাতা
Read More