১৯ মে ২০২১(বিবিনিউজ ):পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর নারদা দুর্নীতি মামলায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করেছে সিবিআই। আজ বুধবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ছাড়াও এই মামলায় তাঁর আইনমন্ত্রী মলয় ঘটক ও দলীয় নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করেছে সিবিআই। নিরাপত্তার কারণে মামলাটি পশ্চিমবঙ্গ থেকে ভারতের অন্য কোনো রাজ্যে স্থানান্তর করার আরজি জানিয়ে কলকাতা হাইকোর্টে করা সিবিআইয়ের আবেদনে নতুন করে এই তিনজনকে পক্ষ করা হলো। আবেদনে বলা হয়, গত সোমবার এই মামলার আসামিদের গ্রেপ্তারকে কেন্দ্র করে রাজ্যে ত্রাস সৃষ্টি করা হয়েছিল। মমতাসহ অন্যদের উপস্থিতিতেই…
Read MoreDay: May 19, 2021
সাভারে আম ও কাঁঠালের বাম্পার ফলন
স্টাফ রিপোর্টার,১৯ মে ২০২১(বিবিনিউজ ): সাভারে এবার আম ও কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। আম ও কাঁঠাল বিক্রি ও পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। লাল মাটিতে বিভিন্ন জাতের আম ও কাঁঠাল সুস্বাদু হওয়ায় মানুষ বেশী দাম হলেও বাগান থেকে ফরমালিনমুক্ত এসব ফল কিনে নিয়ে যাচ্ছে ক্রেতারা। জানাযায়,সাভার উপজেলার বিভিন্ন গ্রামে কয়েক’শ বাগানে বিভিন্ন জাতের আম চাষ করেছেন চাষীরা। এবার ঝড় বৃষ্টি কম হওয়ায় আমের গাছগুলোতে ব্যাপক আম ধরেছে। ইতিমধ্যে পাকা আম বিক্রি শুরু হয়েছে। আম চাষীরা আম বিক্রি করে ভালো দাম পাচ্ছেন বলেন বলে জানিয়েছেন আম চাষীরা। এছাড়া…
Read Moreসাভারের আশুলিয়ায় একটি মার্কেটে ভয়াভহ আগুন
স্টাফ রিপোর্টার,১৯ মে ২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে ভয়াভহ আগুনে পুড়ে গেছে একটি মার্কেট ও বসতবাড়ি। ভোর রাতে আশুলিয়ার বগাবাড়ি ও ধামরাইর পাঠানটোলা মহল্লায় এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়,ভোর রাতে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় একটি মার্কেটে ভয়াভহ আগুন লাগে এসময় মুহুতের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়লে মার্কেটের দশটি দোকানপাট মালামালসহ পুরে যায়। আগুনে কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা।অপরদিকে ধামরাইর উপজেলার পাঠানটোলা মহল্লায় নুরজাহান নামের এক নারীর বাড়িতে ভয়াভহ আগুন লেগে পাঁচটি বসতবাড়ি পুরে গেছে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ…
Read Moreসাংবাদিক রোজিনার উপর হামলার প্রতিবাদে সাভারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার,১৯ মে ২০২১(বিবিনিউজ ): সাভারে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের উপর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বর্বরোচিত হামলার প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সাভার প্রেসক্লাবের উদ্যোগে দুপুরে ক্লাব চত্বরে এ কর্মসূচীর আয়োজন করা হয়। সাভারে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্মতা ঘোষনা করে এ কর্মসূচীতে অংশগ্রহন করে।মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বক্তরা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের উপর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। এরকম ঘৃনিত ঘটনা আজ দেশের পুরো সাংবাদিক সমাজকেই প্রশ্নবিদ্ধ করেছে। বক্তারা এসময়…
Read Moreদেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে
১৯ মে ২০২১(বিবিনিউজ ):দেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিন ছিল ৩০ জন। তার আগের দুই দিন এই সংখ্যা ছিল যথাক্রমে ৩২ ও ২৫। বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৬০৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় ২০ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া যায়। শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৩। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ১ হাজার ২৭২ জন, হার…
Read Moreসাংবাদিকদের ধৈর্য ধরার আহবান সেতুমন্ত্রীর
১৯ মে ২০২১(বিবিনিউজ ):রোজিনা ইসলাম ইস্যুতে সাংবাদিক সমাজের প্রতি ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার ‘স্বদেশ প্রত্যাবর্তনের চার দশকে মানবতার আলোকবর্তিকা দেশরত্ন শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা এবং ৪টি হাসপাতালে ৪টি হাই-ফ্লো নজেল ক্যানোলা ও ৪টি অটিস্টিক সংগঠনে শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন।বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।সেতুমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে…
Read More