৩০ মে ২০২১ (বিবিনিউজ ): সাভারে অনুর্ধ্ব ১৭ বালকদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ এবং অনুর্ধ্ব ১৭ বালিকাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। সাভার উপজেলার দুটি ভেন্যুতে মোট ১৩ টি ম্যাচে নকআউট পদ্ধতিতে এ আয়োজনে অংশ নিবে সাভারের ১০ টি ইউনিয়ন পরিষদ। রবিবার দুপুরে সাভারের আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রীয় মাঠে এ আয়োজনের উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম। উদ্বোধনী ম্যাচে গবি মাঠে শিমুলিয়া ইউনিয়নকে ৩-০ গোলে হারায় আশুলিয়া ইউনিয়ন পরিষদ। পরে একই ভেন্যুতে আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত…
Read MoreDay: May 30, 2021
বাতাসের মাধ্যমে দ্রুত ছড়ায় করোনার নতুন স্টেইন শনাক্ত
৩০ মে, ২০২১ (বিবিনিউজ ডেস্ক) : করোনার ভারতীয় এবং বৃটিশ ভ্যারিয়ান্টের সমন্বয়ে বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এমন একটি নতুন কোভিড ১৯ ভ্যারিয়ান্টের সন্ধান পেয়েছে ভিয়েতনাম। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা শনিবার এই ভ্যারিয়ান্টের অস্তিত্ব নিশ্চিত করেন।শিল্পাঞ্চল এবং হ্যানয় ও হো চি মিন সিটিসহ দেশটি তার অর্ধেকেরও বেশী অঞ্চল জুড়ে নতুন প্রাদুর্ভাব মোকাবিলায় লড়াই করছে। দেশটিতে করোনায় ৬ হাজার ৮০০ লোক আক্রান্ত হয়েছে, মারা গেছে ৪৭ জন, এদের বেশীরভাগই এপ্রিলের পরে মারা গেছে।স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন থান লং মহামারি বিষয়ে শনিবার এক বৈঠকেবলেন, “ভারতীয় ও বৃটিশ ভ্যারিয়ান্ট থেকে আমরা নতুন একটি হাইব্রিড ভ্যারিয়ান্ট শনাক্ত…
Read Moreআজ জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী
৩০ মে ২০২১ (বিবিনিউজ ):সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনাসদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়া। এর পর থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং সমমনা দলগুলো দিনটিকে জিয়াউর রহমানের ‘শাহাদাতবার্ষিকী’ হিসেবে পালন করে আসছে। করোনাভাইরাস মহামারীর মধ্যে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভাসহ ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে আজ ভোরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সব মহানগর ও জেলা কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ও নেতা-কর্মীদের কালো…
Read Moreচলমান লকডাউন বাড়ল ৬ জুন পর্যন্ত
৩০ মে ২০২১ (বিবিনিউজ ): করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলাচল ও মানুষের কার্যক্রমে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ৬ জুন পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা সংক্রমণ ঠেকাতে চলমান শর্তাবলি বহাল রেখে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ৬ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হলো। এত দিন দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও এক সপ্তাহ ধরে অর্ধেক যাত্রী নিয়ে আন্তজেলাসহ সব ধরনের গণপরিবহন (বাস, ট্রেন ও লঞ্চ) চলছে। হোটেল ও খাবারের…
Read Moreবান্ধবী ক্যারিকে বিয়ে করলেন বরিস জনসন
৩০ মে ২০২১ (বিবিনিউজ ডেস্ক):যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন গোপন অনুষ্ঠানের মাধ্যমে তাঁর বান্ধবী ক্যারি সিমন্ডসকে বিয়ে করেছেন। যুক্তরাজ্যের দ্য সান ও মেইল পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। একই সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল শনিবার ওয়েস্ট মিনস্টার ক্যাথেড্রালে এ বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। বিয়ের খবরের বিষয়ে বরিসের ডাউনিং স্ট্রিট কার্যালয়ের মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। সংবাদপত্রের প্রতিবেদনে জানা গেছে, অনুষ্ঠানে আসার জন্য শেষ মুহূর্তে অতিথিদের নিমন্ত্রণ করা হয়েছিল। এমনকি…
Read Moreশিক্ষাপ্রতিষ্ঠান ও হল খোলার দাবিতে ঢাবিতে সমাবেশ
৩০ মে ২০২১ (বিবিনিউজ ):স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক সমাবেশ, মিছিল ও অবস্থান কর্মসূচি হয়েছে। এসব কর্মসূচি শেষে একই দাবিতে আগামী মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপমৃত্যু ঘটা’ প্রশাসনের প্রতীকী মিছিল নিয়ে খাটিয়া মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ‘হল-শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দাও আন্দোলন’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আজ রোববার সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র-শিক্ষক সমাবেশের আয়োজন করেন। সমাবেশে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান আসিফ নজরুল বলেন, দেশের অফিস-আদালত, গার্মেন্টস, ব্যবসাপ্রতিষ্ঠান, গণপরিবহন, শপিং মল—সবই খোলা আছে। উৎসব, আয়োজনও হচ্ছে।…
Read Moreট্যানারী নগরীর সমস্যা সমাধানে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে :জাকিয়া সুলতানা
স্টাফ রিপোর্টার,৩০ মে ২০২১ (বিবিনিউজ ):সাভারে বিসিক শিল্প নগরীতে ট্যানারী কারখানার কারণে নতুন করে ধলেশ্বরী নদী বা ট্যানারীর আশেপাশে কোন গ্রাম যেন দূষিত না হয় সেজন্য নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীর বিভিন্ন ট্যানারী কারখানা পরিদর্শন শেষে মালিক ও কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা এসময় আরও বলেন,ট্যানারী নগরীতে এখনো বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি আরও…
Read Moreসাভার ও আশুলিয়া থেকে ২৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার,৩০ মে ২০২১ (বিবিনিউজ ): সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।সকালে সাভারের ইমান্দিপুর ও আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব ৪। র্যাব ৪ বলছে,সাভারের ইমান্দিপুর এলাকায় অভিযান চালিয়ে দশ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জিল্লুর রহমান ও আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ হালিম ভুইয়াকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় বেশ কিছুদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ ভাবে মাদকদ্রব্য ক্রয় করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো ।তাদের বিরুদ্ধে মামলা…
Read More