ধামরাইয়ে দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণের কার্যক্রম উদ্ধোধন

৬ মে ২০২১ (বিবিনিউজ):দুস্থ ও হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বরাদ্দকৃত ভিজিফের চালের পরিবর্তে নগদ টাকা বিতরণ করছে ঢাকার ধামরাই পৌরসভা। বৃহস্পতিবার সকালে পৌরসভা চত্ত্বরে এ টাকা বিতরণের কার্যক্রম উদ্ধোধন করেন ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির। এ সময় মেয়র জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ পবিত্র ঈদুল ফিতরের মধ্যে কোন অসহায় দুঃস্থরা যাতে খাবারের অভাব অনুভব না করতে পারে তা বাস্তবায়নের লক্ষেই ধামরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৪ হাজার ৬শ ২১ পরিবারকে দেয়া হচ্ছে এ নগদ অর্থ। এতে প্রতি পরিবারকে ৪শ ৫০ টাকা করে দিচ্ছেন বলে জানান তিনি।

Read More

মালয়েশিয়ায় যেতে নিষেধাজ্ঞা আসছে বাংলাদেশিদের ভ্রমণে

৬ মে ২০২১(বিবিনিউজ ) :করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে কড়াকড়ির অংশ হিসেবে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে মালয়েশিয়া। বুধবার দেশটির নিরাপত্তাবিষয়ক সিনিয়র মিনিস্টার ইসমাইল সাবরি ইয়াকুবের বরাত দিয়ে স্টার অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতে করোনা সংক্রমণ ভয়াবহ পরিস্থিতির দিকে যাওয়ায় গত ২৮ এপ্রিল ভারত থেকে প্রবেশ নিষিদ্ধ করে মালয়েশিয়া। এবার ভারতের প্রতিবেশী চার দেশের ওপর নিষেধাজ্ঞা দিতে চলেছে দেশটি। তবে কবে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে, তা জানাননি ইসমাইল সাবরি ইয়াকুব। ভারত থেকে জাহাজ এবং মালয়েশিয়ার ওয়ার্ক পারমিটধারী ভারতীয় নাগরিকদের সে দেশে প্রবেশ…

Read More