সারাদেশে ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত

১০ মে, ২০২১ (বিবিনিউজ) : যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও মর্যাদায় সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে।গতকাল রোববার দিবাগতরাতে বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কাটিয়েছেন হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এ রাত।এ উপলক্ষ্যে আজ সরকারি ছুটি।লাইলাতুল কদর উপলক্ষ্যে করোনাভাইরাসের বিধি-নিষেধের জন্য সীমিতভাবে রাজধানীসহ সারাদেশের মসজিদগুলোতে বিশেষ মোনাজাত, ইবাদত-বন্দেগীর আয়োজন করা হয়। পবিত্র এ রাতে অনেকেই কবরস্থানে গিয়ে স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।মাগরিবের নামাজের পরপরই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানী ঢাকার বড় ছোট সব মসজিদেই মুসুল্লিরা সমবেত হন।…

Read More

করোনায় এক দিনে শনাক্ত ১৫১৪

১০ মে ২০২১(বিবিনিউজ):দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল থেকে সোমবার সকাল ৮টা) আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে । এ সময় নতুন করে ১ হাজার ৫১৪ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন শুক্রবার দেশে ১ হাজার ৩৮৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর মৃত্যু হয়েছিল ৫৬ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১১ হাজার ৯৭২ জন। আর আক্রান্ত হয়েছেন মোট ৭ লাখ ৭৫ হাজার ২৭ জন। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ…

Read More

করোনা টেস্ট রিপোর্টে খালেদা জিয়ার আসল জন্মদিনের তথ্য প্রকাশ পেলো : সেতুমন্ত্রী

১০ মে,২০২১(বিবিনিউজ):করোনা টেস্ট রিপোর্টে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আসল জন্মদিনের সঠিক তথ্য প্রকাশ পেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন,‘একাধিক জন্মদিনের নামে জাতিকে এতোদিন বেগম জিয়া অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিলো। প্রকৃত অর্থে তাঁর জন্মদিন করোনা টেস্ট রিপোর্ট অনুযায়ী ৮মে।’ওবায়দুল কাদের আজ সোমবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে আয়োজিত ১৩টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি…

Read More

সাভারে ফেনসিডিলসহ ১ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার,১০ মে,২০২১(বিবিনিউজ):সাভারে অভিযান চালিয়ে দ্বীন ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এসময় তার কাছ থেকে ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।রাতে সাভারের হরিনধরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক ব্যাবসায়ী দ্বীন ইসলামকে গ্রেফতার করে তার কাছ থেকে ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার দেহ তল্লাশি করে মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৪৫০ টাকাও পাওয়া যায়।র‌্যাব ৪ এর এএসপি জিয়াউর রহমান বলেন, আসামী বেশ কিছুদিন ধরে গোপনে দেশের সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল…

Read More

সাভারে পৃথক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার,১০ মে,২০২১(বিবিনিউজ):সাভার ও আশুলিয়ায় দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছে। সকালে সাভারের রাজাশন রোড ও আশুলিয়ার বেলমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে,সকালে সাভারের রাজাশন রোড এলাকায় স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় লিফট দুর্ঘটনায় গুরুতর আহত হন জহিরুল ইসলাম নামের এক শ্রমিক। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ওই কারখানা পরিদর্শন করেছে।অপর দিকে আশুলিয়ার বেলমা এলাকায় একটি নির্মাণাধীন কারখানায় কাজ করার সময় বিদ্যুৎ এর তারে জড়িয়ে পড়ে অজ্ঞাত এক শ্রমিক নিহত হয়েছে। পরে…

Read More

সাভারে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা কর্মসুচীর উদ্বোধন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,১০ মে,২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় কম্বাইন হারভেস্টার দিয়ে বোরো ধান কাটা শুরু হয়েছে। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মনোহর গ্রামে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা কর্মসুচীর উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন,বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার এই সরকার সবসময় কৃষকদের পাশে থাকে যেকোন প্রয়োজনে। এবার সাভার উপজেলায় বোরো ধানের বাম্পান ফলন হয়েছে। করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে কৃষকরা ধান কাটতে না পারায় এ উপজেলায় সরকার পঞ্চাশ ভাগ ভূর্তকি দিয়ে আট জন কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়েছে। এই মেশিন দিয়ে কৃষকরা…

Read More