সাভারে পৃথক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত


স্টাফ রিপোর্টার,১০ মে,২০২১(বিবিনিউজ):সাভার ও আশুলিয়ায় দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছে। সকালে সাভারের রাজাশন রোড ও আশুলিয়ার বেলমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে,সকালে সাভারের রাজাশন রোড এলাকায় স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় লিফট দুর্ঘটনায় গুরুতর আহত হন জহিরুল ইসলাম নামের এক শ্রমিক। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ওই কারখানা পরিদর্শন করেছে।
অপর দিকে আশুলিয়ার বেলমা এলাকায় একটি নির্মাণাধীন কারখানায় কাজ করার সময় বিদ্যুৎ এর তারে জড়িয়ে পড়ে অজ্ঞাত এক শ্রমিক নিহত হয়েছে। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় থানা পুলিশের কর্মকর্তারা বলছে,নিহত দুই শ্রমিকরে মৃত্যুর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

Leave a Comment